TAQWA

গোপনীয়তা নীতি · Privacy Policy

গোপনীয়তা নীতি

কার্যকর: ১০ অক্টোবর ২০২৬ · অ্যাপ: TAQWA (com.satotatech.taqwa)

TAQWA একটি বিনামূল্যের অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি তৈরি করেছে Satota Technologies (নিবন্ধিত নাম SATATA TECHNOLOGIES), পঞ্চগড়, বাংলাদেশ। এই নীতিতে বলা আছে অ্যাপটি আপনার কোন তথ্য ব্যবহার করে এবং কীভাবে করে।

সংক্ষেপে

অবস্থান (লোকেশন)

নামাজের সময়, কিবলার দিক আর কাছের শহরের নাম বের করতে অ্যাপটি আপনার আনুমানিক অবস্থান ব্যবহার করে, শুধু আপনি অনুমতি দিলে। হিসাবটা ফোনেই হয়, অবস্থান কোথাও পাঠানো হয় না। অবস্থান ফোনের লোকেশন সার্ভিস থেকে আসে, যা আপনার Android/Google সেটিংস অনুযায়ী চলে। অনুমতি না দিয়েও তালিকা থেকে শহর বেছে নেওয়া যায়।

ফোনে যা থাকে

বুকমার্ক, কালেকশন, পড়ার ইতিহাস, লক্ষ্য ও চেকলিস্ট, নামাজের হিসাব, যিকিরের ইতিহাস, হিফজের অগ্রগতি, বেছে নেওয়া শহর আর সেটিংস শুধু আপনার ফোনের ডাটাবেসে থাকে। আমরা এগুলো দেখতে পাই না।

Android-এর স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু থাকলে এই তথ্য আপনার নিজের Google অ্যাকাউন্টের ডিভাইস ব্যাকআপে যেতে পারে। সেটা Google আর আপনার মধ্যে, আমাদের কাছে নয়।

কুরআন তিলাওয়াত (ইন্টারনেট)

আপনি তিলাওয়াত চালু করলে ফোন সরাসরি mp3quran.net থেকে ওই সূরার অডিও ফাইল নামায়। তখন mp3quran.net আপনার ডিভাইসের IP ঠিকানা আর কোন সূরা চাওয়া হয়েছে তা দেখতে পায়। এটাই অ্যাপের একমাত্র ইন্টারনেট ব্যবহার। তাদের নীতি: mp3quran.net/eng/privacy।

নোটিফিকেশন

নামাজ ও লক্ষ্যের রিমাইন্ডার ফোনেই নির্ধারিত হয়। কোনো সার্ভার থেকে পুশ নোটিফিকেশন আসে না।

শেয়ার ও ভুল জানানো

আপনি আয়াত বা দোয়া শেয়ার করলে, বা “ভুল জানান” ব্যবহার করলে, লেখাটি শুধু আপনার বেছে নেওয়া অ্যাপে (যেমন ইমেইল বা মেসেঞ্জার) যায়।

তথ্য মুছে ফেলা

আমাদের কাছে আপনার কোনো তথ্য নেই, তাই মুছে ফেলার অনুরোধ করারও কিছু নেই। ফোনের তথ্য মুছতে: অ্যাপের আমি › গোপনীয়তা থেকে ইতিহাস মুছুন, অথবা অ্যাপের স্টোরেজ ক্লিয়ার করুন, অথবা অ্যাপটি আনইনস্টল করুন।

শিশু

অ্যাপটি ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি নয়। আমরা জেনেশুনে কারও তথ্য সংগ্রহ করি না।

পরিবর্তন

নীতিতে কোনো পরিবর্তন হলে এই পাতায় নতুন তারিখসহ প্রকাশ করা হবে। নতুন কোনো তথ্য ব্যবহার শুরু করার আগে নীতি হালনাগাদ করা হবে।

যোগাযোগ

Satota Technologies, Bhai Bhai Plaza, Baniapatti Road, Panchagarh, Bangladesh
ইমেইল: [email protected] · ফোন: +880 1737-934742

Privacy Policy

Effective: 10 October 2026 · App: TAQWA (com.satotatech.taqwa)

TAQWA is a free Android app made by Satota Technologies (registered name SATATA TECHNOLOGIES), Panchagarh, Bangladesh. This policy explains what information the app uses and how.

In short

Location

With your permission, the app uses your approximate location to calculate prayer times, the Qibla direction and the nearest city name. The calculation happens on your phone and your location is never sent anywhere. The location itself comes from your phone's location service, which follows your Android/Google settings. You can also pick a city from a list instead of granting permission.

What stays on your phone

Bookmarks, collections, reading history, goals and checklist, prayer log, dhikr history, hifz progress, your chosen city and settings are stored only in the app's database on your phone. We cannot see them.

If Android's automatic backup is on, this data may be included in your own Google device backup. That is between you and Google; it does not reach us.

Quran recitation (internet)

When you play a recitation, your phone downloads that surah's audio file directly from mp3quran.net, which then sees your device's IP address and which surah was requested. This is the app's only use of the internet. Their policy: mp3quran.net/eng/privacy.

Notifications

Prayer and goal reminders are scheduled on your phone. No push notifications come from any server.

Sharing and reporting mistakes

When you share an ayah or dua, or use "Report an issue", the text goes only to the app you choose (for example email or a messenger).

Deleting your data

We hold no data about you, so there is nothing to request deletion of. To delete the data on your phone: Me › Privacy in the app, clear the app's storage, or uninstall the app.

Children

The app is not directed at children under 13. We do not knowingly collect anyone's data.

Changes

Changes to this policy will be published on this page with a new date. The policy will be updated before the app starts using any new kind of information.

Contact

Satota Technologies, Bhai Bhai Plaza, Baniapatti Road, Panchagarh, Bangladesh
Email: [email protected] · Phone: +880 1737-934742