অ্যাকাউন্ট মোছার অনুরোধ

Satota Business অ্যাপ (Android, Windows ও ওয়েব) — ডেভেলপার SATATA TECHNOLOGIES (Google Play-তে এই নামে), ব্র্যান্ড নাম Satota Technologies। আপনার অ্যাকাউন্ট ও ব্যবসার ডেটা মুছে ফেলতে চাইলে এই পেজের যেকোনো একটি উপায়ে আমাদের জানান।

সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর ২০২৬

১. কীভাবে অনুরোধ করবেন

  • •মোবাইল অ্যাপ থেকে: সেটিংস → সম্পর্কে → “অ্যাকাউন্ট মোছার অনুরোধ” — এটি আমাদের কাছে একটি ইমেইল খুলে দেবে।
  • •ওয়েব অ্যাপ থেকে (অ্যাকাউন্টের মালিক/অ্যাডমিন): সেটিংস → অ্যাকাউন্ট বন্ধ → “অ্যাকাউন্ট বাতিলের আবেদন”।
  • •লগইন ছাড়া: নিচের ফর্ম পূরণ করুন, অথবা ফোন, WhatsApp বা ইমেইলে জানান। অ্যাকাউন্ট খোলার সময়ের মোবাইল নম্বর আর দোকান/ব্যবসার নাম লিখবেন।

অনুরোধ পেলে আমরা অ্যাকাউন্টের নিবন্ধিত নম্বরে ফোন করে নিশ্চিত হই — যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট মুছতে না পারে। নিশ্চিত হওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে অ্যাকাউন্ট মুছে দেওয়া হয় এবং আপনাকে জানানো হয়।


২. কী মুছে যায়

  • •আপনার ব্যবসার অ্যাকাউন্ট (কোম্পানি/দোকান) ও তার সব সেটিংস
  • •ঐ অ্যাকাউন্টের সব ইউজার, তাদের লগইন ও পাসওয়ার্ড
  • •সব ব্যবসার ডেটা: পণ্য, স্টক, বিক্রি, ক্রয়, ইনভয়েস, পেমেন্ট, গ্রাহক ও সাপ্লায়ার, হিসাব, কর্মচারী, অনলাইন স্টোর ইত্যাদি
  • •আমাদের সার্ভারে থাকা আপনার সাবস্ক্রিপশনের তথ্য

মুছে ফেলা ডেটা আর ফেরানো যায় না। দরকার হলে আগে ওয়েব অ্যাপের সেটিংস → ডেটা এক্সপোর্ট থেকে নিজের ডেটা ডাউনলোড করে নিন।


৩. অ্যাকাউন্ট রেখে শুধু ডেটা মুছতে চাইলে

ওয়েব অ্যাপের সেটিংস → অ্যাকাউন্ট বন্ধ → “ব্যবসার ডেটা রিসেট” থেকে অ্যাকাউন্টের মালিক/অ্যাডমিন নিজেই সব পণ্য, স্টক, ইনভয়েস, পেমেন্ট, অর্ডার, গ্রাহক/সাপ্লায়ার ও হিসাব মুছে ফেলতে পারেন। অ্যাকাউন্ট, ইউজার ও সেটিংস থেকে যায়। নির্দিষ্ট কোনো তথ্য মুছতে চাইলে ওপরের যেকোনো উপায়ে জানান।


৪. যা থেকে যেতে পারে — কেন ও কতদিন

  • •ব্যাকআপ: প্রতিদিনের স্বয়ংক্রিয় ব্যাকআপে আপনার ডেটা সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারে, তারপর আপনাআপনি মুছে যায়। ব্যাকআপ শুধু দুর্ঘটনায় ডেটা ফেরানোর জন্য।
  • •অনুরোধের রেকর্ড: আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম এবং অনুরোধ কবে এসেছে ও কবে সম্পন্ন হয়েছে — অনুরোধ যে পূরণ হয়েছে তার প্রমাণ হিসেবে আমরা রাখি।
  • •আইনগত হিসাব: আইন অনুযায়ী যে হিসাবের কাগজ রাখা বাধ্যতামূলক (যেমন আমাদের কাছে পরিশোধ করা সাবস্ক্রিপশন ফি-র রসিদ), তার কপি আমরা শুধু সেই প্রয়োজনে রাখতে পারি।
  • •অন্য প্রতিষ্ঠানের কাছে: পেমেন্ট প্রতিষ্ঠান (SSLCommerz, bKash, Nagad) তাদের লেনদেনের রেকর্ড, আর Google (Firebase) ও Meta আগে পাঠানো অ্যানালিটিক্স তথ্য নিজেদের নিয়মে রাখে।
  • •আপনার ডিভাইসে: মোবাইল ও কম্পিউটার অ্যাপ অফলাইনে চলার জন্য ডিভাইসে ডেটার কপি রাখে। অ্যাপ আনইনস্টল করলে সেটি মুছে যায়।

৫. লগইন ছাড়া অনুরোধ পাঠান