মাঠের পুরো দিন, অফিসে বসেই দেখুন
সততা ফিল্ড ফোর্স: SR-এর হাজিরা, দোকান ভিজিট, অর্ডার আর টাকা সংগ্রহ এক অ্যাপে। ম্যানেজার ফোনেই অনুমোদন দেন, অফিস পোর্টালে সব হিসাব পায়। বাংলায়, আর ইন্টারনেট না থাকলেও চলে।
- বাংলা ও ইংরেজি
- অফলাইনেও চলে
- অ্যান্ড্রয়েড অ্যাপ + ওয়েব পোর্টাল


সকালের চেক-ইন থেকে সন্ধ্যার রিপোর্ট, প্রতিটা থামা রেকর্ডে
চেক-ইন
সেলফি আর লোকেশনসহ হাজিরা। দেরি হলে নিজে থেকে ধরা পড়ে।
আজকের প্ল্যান
রুট প্ল্যান ধরে আজ কোন কোন দোকানে যাবেন।
দোকান ভিজিট
দোকানের কাছে গিয়েই ভিজিট শুরু; ফলাফল, নোট, ছবি।
অর্ডার
বক্স, পিস, বর্গফুটে; দাম আর স্কিমের ছাড় নিজে হিসাব।
কালেকশন
নগদ, চেক বা মোবাইল ব্যাংকিং; রসিদের ছবি আর রসিদ নম্বর।
রিপোর্ট ও চেক-আউট
দিনের রিপোর্ট পাঠিয়ে চেক-আউট; লোকেশন নেওয়া বন্ধ।
SR-এর হাতে সব, খাতা-কলম ছাড়াই
দোকানের তালিকা, পণ্য, দাম আর স্কিম ফোনেই থাকে। নেট না থাকলেও কাজ চলে, পরে নিজে থেকে অফিসে যায়।
- স্কিমসহ অর্ডার: ২০ বক্স টাইলস বা ২ পিস বেসিন, ছাড় আর মোট অ্যাপ নিজেই হিসাব করে।
- টাকার হিসাব: প্রতিটা কালেকশনে রসিদ নম্বর; একই লেনদেন দুবার দেওয়া যায় না।
- দোকানের ছবি ও তথ্য: নতুন দোকান নিবন্ধন, দোকানের ছবি; তথ্য বদলাতে চাইলে অফিসের অনুমোদনে।
- খরচ, ছুটি, রিপোর্ট: বিলের ছবিসহ দাবি, ছুটির আবেদন, দিনের রিপোর্ট অ্যাপ থেকেই।




টিম কোথায়, কী করছে, এক নজরে
সকালে কে এসেছেন, কে ছুটিতে, কে এখনো আসেননি। দিনের মাঝে পুরো টিম এক ম্যাপে। অনুমোদন ফোন থেকেই, আর কর্মী সাথে সাথে জানতে পারেন।
- পুরো টিম এক ম্যাপে: প্রত্যেকের শেষ অবস্থান ও ব্যাটারি; একজনের দিনের রুট দূরত্বসহ।
- অনুমোদন এক চাপে: ছুটি, খরচ, জার্নি প্ল্যান, অর্ডার; কালেকশন যাচাই।
- নোটিফিকেশন: সিদ্ধান্ত হলেই কর্মীর ফোনে খবর; চাপলে সরাসরি সেই পাতায়।
অফিসে সব হিসাব, মেলানোর ঝামেলা ছাড়া
ড্যাশবোর্ডে প্রথমেই দেখায় কী অনুমোদনের অপেক্ষায়। লাইভ ম্যাপ, রিপোর্ট, CSV ডাউনলোড, আর কে কখন কী বদলেছেন তার অডিট লগ।
- দোকানের তথ্য বদলের অনুরোধ: আগের আর নতুন তথ্য পাশাপাশি; অনুমোদন দিলে তবেই বদলায়।
- নিজের মতো সাজানো: হায়ারার্কি, রোল, কাজের সময়, অনুমোদনের ধাপ, কোন মডিউল চালু।
- পণ্য, দর ও স্কিম: একক রূপান্তর (১ বক্স = ১৫.৫ বর্গফুট), দরতালিকা, স্কিম।

বাংলাদেশের মাঠের কথা ভেবে বানানো
দুর্বল নেট, বাংলায় কাজ, বক্স আর বর্গফুটের হিসাব, হাতে হাতে টাকা: এগুলো মাথায় রেখেই প্রতিটা অংশ।
ইন্টারনেট ছাড়াও চলে
সব রেকর্ড ফোনে জমা থাকে, নেট পেলে নিজে সিঙ্ক হয়।
বাংলা ও ইংরেজি
অ্যাপ আর পোর্টাল দুই ভাষাতেই; প্রত্যেকে নিজের ভাষা বেছে নেন।
প্রতিটা কোম্পানির তথ্য আলাদা
ডাটাবেস স্তরেই আলাদা রাখা; রোল ও এলাকা ধরে কে কী দেখবেন।
কর্মীর গোপনীয়তা
লোকেশন শুধু চেক-ইন থেকে চেক-আউট, দৃশ্যমান নোটিফিকেশনসহ।
অনুমোদনের ধাপ
ছুটি ও খরচে পাঁচ ধাপ পর্যন্ত; যেমন ম্যানেজার, তারপর হিসাব বিভাগ।
যা লাগে তা-ই চালু
অর্ডার না নিলে অর্ডার বন্ধ রাখুন; বন্ধ মডিউল ফোন থেকেও সরে যায়।
সব বদলের হিসাব
অনুমোদন, বাতিল আর সেটিংসের বদল অডিট লগে থাকে।
প্রতি রাতে ব্যাকআপ
পুরো ডাটাবেস প্রতি রাতে ব্যাকআপ, আর ব্যাকআপ পড়া যায় কিনা যাচাই।
যাদের পণ্য দোকানে দোকানে যায়
ডিস্ট্রিবিউটর আর রিটেইলারের মাধ্যমে বিক্রি করেন, আর মাঠে সেলস টিম আছে, এমন যেকোনো কোম্পানি।
যেভাবে চালু হয়
- ১
কোম্পানি খোলা
আমরা আপনার কোম্পানি আর প্রথম অ্যাডমিন অ্যাকাউন্ট খুলে দিই।
- ২
কাঠামো ও নিয়ম
এলাকার হায়ারার্কি, কাজের সময়, মডিউল, অনুমোদনের ধাপ।
- ৩
টিম ও পণ্য
ম্যানেজার ও SR, পণ্য, দর, স্কিম, ডিস্ট্রিবিউটর ও দোকান।
- ৪
পাইলট দিন
কয়েকজন SR একটা পুরো দিন; আমরা পাশে থেকে মিলিয়ে দেখি।
- ৫
পুরো টিম
সবাই অ্যাপে; ট্রেনিং আর ছবিসহ বাংলা নির্দেশিকা।
যা সবাই জানতে চান
খরচ কত?+
আপনার টিমের আকার আর কোন কোন মডিউল লাগবে তার ওপর নির্ভর করে। ডেমো দেখার পর আপনার কোম্পানির জন্য প্রস্তাব দেওয়া হয়।
কোন ফোনে চলে?+
মাঠের অ্যাপ অ্যান্ড্রয়েডে চলে, Google Play থেকে নামানো যায়। অফিসের পোর্টাল যেকোনো কম্পিউটারের ব্রাউজারে খোলে।
নেট না থাকলে কী হবে?+
চেক-ইন, ভিজিট, অর্ডার, কালেকশন সব ফোনে জমা থাকে। নেট পেলে অ্যাপ নিজেই অফিসে পাঠায়; কিছু হারায় না।
কর্মীদের লোকেশন কি সবসময় দেখা যায়?+
না। লোকেশন নেওয়া হয় শুধু চেক-ইন থেকে চেক-আউট পর্যন্ত, কাজের সময়ের মধ্যে, আর তখন ফোনে একটা নোটিফিকেশন দেখা যায়। এর বাইরে শুধু কাজের মুহূর্তে, যেমন ভিজিট বা কালেকশনের সময়।
আমাদের তথ্য কি নিরাপদ?+
প্রতিটা কোম্পানির তথ্য ডাটাবেস স্তরেই আলাদা রাখা হয়, কে কী দেখবেন তা রোল ও এলাকা ধরে ঠিক হয়, আর প্রতি রাতে পুরো ডাটাবেসের ব্যাকআপ হয়। আপনার তথ্য বিক্রি বা বিজ্ঞাপনে ব্যবহার হয় না।
Satota Business-এর সাথে এর সম্পর্ক কী?+
দুটো আলাদা প্রোডাক্ট। Satota Business দোকান আর ব্যবসার হিসাব-নিকাশের ERP; সততা ফিল্ড ফোর্স মাঠের সেলস টিম চালানোর জন্য। যেকোনোটা আলাদাভাবে নেওয়া যায়।
ডেমো দেখুন, আপনার টিমের মতো করে
ডেমো কোম্পানিতে পুরো দিনটা দেখাই: SR-এর ফোনে চেক-ইন থেকে অর্ডার আর কালেকশন, ম্যানেজারের ফোনে টিম ম্যাপ, অফিসের পোর্টালে ড্যাশবোর্ড। তারপর আপনার কাঠামো দিয়ে পাইলট।