ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ: Satota Business ব্যবহার শুরু করার আগে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। সেবা ব্যবহার করলে আপনি এই শর্তে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।
১. সেবার বিবরণ
Satota Business একটি ক্লাউড-ভিত্তিক ব্যবসায়িক ব্যবস্থাপনা সফটওয়্যার। সেবাটি পরিচালনা করে Satota Technologies — পঞ্চগড়, বাংলাদেশে নিবন্ধিত একক মালিকানাধীন প্রতিষ্ঠান (ট্রেড লাইসেন্সে নাম: SATATA TECHNOLOGIES, ট্রেড লাইসেন্স নং ৭৭৭৩২৩০২২৬০০১৬৬, পঞ্চগড় সদর)। আমরা নিম্নলিখিত সেবা প্রদান করি:
•ক্লাউড ERP সফটওয়্যার অ্যাক্সেস
•ডেটা স্টোরেজ এবং ব্যাকআপ
•কারিগরি সহায়তা
•সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ
আমরা যেকোনো সময় নোটিশ দিয়ে সেবার পরিবর্তন করার অধিকার রাখি।
২. অ্যাকাউন্ট এবং নিবন্ধন
অ্যাকাউন্ট তৈরির সময় আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনি দায়বদ্ধ:
•অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখার জন্য
•আপনার অ্যাকাউন্টে সব কার্যক্রমের জন্য
•অননুমোদিত ব্যবহার সঙ্গে সঙ্গে জানানোর জন্য
একই মালিকের একাধিক কোম্পানি বা শাখা প্যাকেজের সীমার মধ্যে একই অ্যাকাউন্টে যুক্ত করা যায়; প্যাকেজের সীমা এড়াতে আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা যাবে না।
৩. সাবস্ক্রিপশন এবং পেমেন্ট
পেমেন্ট শর্ত:
•সাবস্ক্রিপশন অগ্রিম প্রদেয় — ১, ৬, ১২ বা ২৪ মাসের মেয়াদে, মূল্য পরিকল্পনা পেজে দেখানো দামে
•৭ দিনের ফ্রি ট্রায়ালে কোনো পেমেন্ট লাগে না — কেনার আগে ট্রায়ালেই সব যাচাই করে নিন
•মেয়াদ শেষে নবায়ন না হলে ছাড়ের সময়ে (বর্তমানে ৭ দিন) সব আগের মতো চলবে; তারপর অ্যাকাউন্ট শুধু-দেখা মোডে যাবে — লগইন, সব ডেটা দেখা, রিপোর্ট ও Export চলবে, শুধু নতুন এন্ট্রি বন্ধ থাকবে। নবায়ন করলেই সঙ্গে সঙ্গে আবার সব চালু
রিফান্ড নীতি:
•সাবস্ক্রিপশন চালু হওয়ার পর সাধারণত ফি ফেরত দেওয়া হয় না — এজন্যই আগে ফ্রি ট্রায়াল
•ডাবল পেমেন্ট বা কারিগরি ত্রুটিতে ভুল চার্জ হলে support [at] satotatech.com-এ জানান; যাচাই করে ফেরত দেওয়া হয়
•ব্যতিক্রমী পরিস্থিতিতে রিফান্ডের অনুরোধ আলাদাভাবে বিবেচনা করা হয়
৪. ব্যবহারের নিয়ম
আপনি নিম্নলিখিত কাজ করতে পারবেন না:
•সফটওয়্যার কপি, বিক্রয় বা পুনরায় বিতরণ করা
•সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেসের চেষ্টা করা
•অন্য ব্যবহারকারীদের তথ্য অ্যাক্সেস করার চেষ্টা
•সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ার করা
•বেআইনি কার্যক্রমের জন্য সফটওয়্যার ব্যবহার
•সিস্টেমে অতিরিক্ত লোড তৈরি করা
নিয়ম লঙ্ঘনে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
৫. আপনার ডেটা
আপনি যে ডেটা সফটওয়্যারে প্রবেশ করান তার মালিকানা আপনার। আমরা:
•আপনার ডেটা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করব না
•বিজ্ঞাপনের জন্য আপনার ডেটা ব্যবহার করব না
•আইনি প্রয়োজনে সরকারকে তথ্য দিতে পারি
•সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হলে বা নবায়ন না করলে আপনার ডেটা নিজে থেকে মুছব না বা আটকে রাখব না — অ্যাকাউন্ট শুধু-দেখা মোডে থাকবে, যেকোনো সময় লগইন করে দেখা ও Export করা যাবে
•আপনি অ্যাকাউন্ট বাতিল করে ডেটা মুছে ফেলার অনুরোধ করলে, আপনার সাথে নিশ্চিত হয়ে তবেই অ্যাকাউন্ট ও সব ডেটা স্থায়ীভাবে মুছে ফেলা হবে; মোছার পর তা আর ফেরত আনা যায় না
আপনার ব্যবসার গ্রাহক, কর্মী, সাপ্লায়ার ও ক্রেতার ব্যক্তিগত তথ্য নিয়ে আমাদের দায়িত্ব — কী কাজে ব্যবহার হবে, কারা দেখতে পারে, নিরাপত্তা, তথ্য ফাঁস হলে জানানো, চুক্তি শেষে তথ্য ফেরত ও মোছা — লেখা আছে ডেটা প্রসেসিং চুক্তিতে (satotatech.com/dpa)। সেটি এই শর্তাবলীর অংশ।
ডেটা ব্যাকআপ রাখা আপনার দায়িত্বও। আমরা ব্যাকআপ সুবিধা দিলেও চূড়ান্ত দায়িত্ব আপনার।
৬. সেবার উপলব্ধতা
আমরা সেবা সবসময় চালু রাখার চেষ্টা করি, তবে নির্দিষ্ট কোনো আপটাইমের নিশ্চয়তা দিই না। এছাড়া:
•নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সেবা সাময়িক বন্ধ থাকতে পারে
•পরিকল্পিত রক্ষণাবেক্ষণের আগে যথাসম্ভব আগে জানানোর চেষ্টা করি
•অপ্রত্যাশিত সমস্যায় সর্বোচ্চ দ্রুততায় সমাধান করব
•প্রাকৃতিক দুর্যোগ বা ISP সমস্যায় আমরা দায়ী নই
আপটাইম বা SLA-র কোনো লিখিত নিশ্চয়তা আমরা দিই না।
৭. দায়বদ্ধতার সীমা
Satota Technologies নিম্নলিখিত ক্ষেত্রে দায়বদ্ধ নয়:
•ব্যবহারকারীর ভুলের কারণে হওয়া ক্ষতি
•তৃতীয় পক্ষের সেবার ব্যর্থতা
•ইন্টারনেট সংযোগের সমস্যা
•আমাদের নিয়ন্ত্রণের বাইরের ঘটনা
সর্বোচ্চ দায় আপনার শেষ তিন মাসের পেমেন্টের সমান।
৮. চুক্তির পরিবর্তন ও সমাপ্তি
আমরা এই শর্তাবলী পরিবর্তন করলে ৩০ দিন আগে অ্যাকাউন্টের মোবাইল নম্বরে SMS-এ (ইমেইল দেওয়া থাকলে ইমেইলেও) জানাবো।
চুক্তি সমাপ্তি:
•আপনি যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন
•আমরা নিয়ম লঙ্ঘনে অ্যাকাউন্ট বন্ধ করতে পারি
•উভয় পক্ষ ৩০ দিন নোটিশে চুক্তি শেষ করতে পারে
প্রযোজ্য আইন: বাংলাদেশের আইন এই চুক্তিতে প্রযোজ্য।
৯. যোগাযোগ
শর্তাবলী সম্পর্কে প্রশ্নের জন্য:
•ইমেইল: support [at] satotatech.com
•ফোন: 01737934742
•ঠিকানা: ভাই ভাই প্লাজা, বানিয়াপট্টি রোড, পঞ্চগড়, বাংলাদেশ