সততা বিজনেস · দোকান ও ব্যবসার হিসাবের অ্যাপ
খাতা-কলম ছাড়াই দোকানের পুরো হিসাব।
বিক্রি, বাকি, স্টক আর খরচ এক অ্যাপে। ফোনে, কম্পিউটারে আর ওয়েবে; ফোন আর কম্পিউটারের অ্যাপ ইন্টারনেট ছাড়াও চলে।
মাসে ৳৪৯৯ থেকে · ৭ দিন ফ্রি · কার্ড লাগে না
প্রথম ১০০ জনের সেটআপ চার্জ ফ্রি।


এক অ্যাপ, অনেক ব্যবসা
আপনার ব্যবসা কোনটা?
যে ব্যবসা বাছবেন, অ্যাপ সেই মতো সাজে।
যে ধরনের ব্যবসার জন্য তৈরি
ফার্মেসি · রেস্টুরেন্ট · ডিলার ও ডিস্ট্রিবিউটর · মোটরসাইকেল শোরুম
কী কী করা যায়
দোকানের চার হিসাব, নিজে নিজে মেলে
বিক্রি লিখলেই স্টক কমে, বাকি ওঠে, ক্যাশ বাড়ে। খাতা মেলানোর কাজটা অ্যাপের।
- বিক্রি ও বিল
- নাম বা বারকোডে পণ্য বাছুন, এক চাপে বিল; স্টক নিজে কমে।
- বাকি
- কার কাছে কত বাকি, কবে থেকে; টাকা পেলে লিখলেই কমে।
- স্টক আর ক্রয়
- কোন পণ্য কম, সাপ্লায়ারের কাছে কত দেনা।
- খরচ আর লাভ-ক্ষতি
- ভাড়া, বিদ্যুৎ, বেতন লিখুন; দিনশেষে লাভ আর ক্যাশ এক নজরে।
যাঁরা বানিয়েছেন
নিজেরা ব্যবসা করি, তাই ব্যবসা বুঝি
দশ বছর নিজেরা ব্যবসা চালিয়ে যে সমস্যাগুলো দেখেছি, ২০২২ থেকে সেগুলোর সমাধান অ্যাপে করছি। সততা টেকনোলজিস, পঞ্চগড়।
- ৫০০+
- ব্যবসা আমাদের সফটওয়্যার ব্যবহার করেছে
- ২০১২
- থেকে ব্যবসার সাথে
- পঞ্চগড়
- ভাই ভাই প্লাজা, বানিয়াপট্টি রোড, পঞ্চগড়
সাপোর্ট
সরাসরি মালিকের নম্বরে সাপোর্ট
ফোন বা WhatsApp: ০১৭৩৭-৯৩৪৭৪২। বাংলায় কথা বলুন; শুরুতে সেটআপেও সাহায্য করা হয়।
আমাদের অন্য অ্যাপ: সততা ফিল্ড ফোর্স · Satota Scanner (ফ্রি)
কাস্টম সফটওয়্যার, অ্যাপ বা ওয়েবসাইট লাগবে? আমাদের সার্ভিস দেখুন