গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২৬
১. আমরা কোন তথ্য সংগ্রহ করি
Satota Business ব্যবহার করার সময় আমরা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করি:
ব্যক্তিগত তথ্য: নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, কোম্পানির নাম এবং ঠিকানা।
ব্যবহারের তথ্য: আপনি কোন পেজ ভিজিট করেছেন, কোন ফিচার ব্যবহার করেছেন এবং কতক্ষণ ব্যবহার করেছেন।
ব্যবসায়িক তথ্য: আপনি আমাদের সফটওয়্যারে যে ব্যবসায়িক তথ্য (লেনদেন, পণ্য, গ্রাহক ইত্যাদি) সংরক্ষণ করেন।
ডিভাইস তথ্য: IP ঠিকানা, ব্রাউজার ধরন এবং অপারেটিং সিস্টেম।
আপনার ব্যবসার গ্রাহক ও কর্মীদের তথ্য: আপনি সফটওয়্যারে যে গ্রাহক, কর্মী, সাপ্লায়ার বা ক্রেতার তথ্য রাখেন, তার "নিয়ন্ত্রক" আপনার ব্যবসা; আমরা শুধু আপনার হয়ে তা রাখি ও চালাই।
•এ নিয়ে আমাদের দায়িত্ব লেখা আছে ডেটা প্রসেসিং চুক্তিতে: satotatech.com/dpa
২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য
আপনার তথ্য আমরা নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করি:
•সফটওয়্যার সেবা প্রদান এবং উন্নত করা
•আপনার অ্যাকাউন্ট পরিচালনা করা
•প্রযুক্তিগত সহায়তা প্রদান করা
•বিলিং এবং পেমেন্ট প্রক্রিয়াকরণ
•নতুন ফিচার এবং আপডেটের বিষয়ে জানানো
•আইনি বাধ্যবাধকতা পালন করা
আমরা কখনো তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য বিক্রি করি না।
৩. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা
আপনার তথ্য নিরাপদ রাখতে আমরা নিম্নলিখিত ব্যবস্থা নিই:
•SSL/TLS এনক্রিপশনের মাধ্যমে ডেটা ট্রান্সফার
•পাসওয়ার্ড সরাসরি রাখা হয় না, bcrypt দিয়ে হ্যাশ করে রাখা হয়
•পেমেন্ট গেটওয়ের ক্রেডেনশিয়াল ও 2FA সিক্রেটের মতো গোপন তথ্য AES-256-GCM এনক্রিপশনে সংরক্ষিত হয়
•প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ, সার্ভারের বাইরে Cloudflare R2-তে রাখা হয়; ৩০ দিনের পুরোনো ব্যাকআপ আপনাআপনি মুছে যায়
•এছাড়া প্রতি মিনিটের পরিবর্তনের ব্যাকআপ (point-in-time), সার্ভার থেকে বের হওয়ার আগেই এনক্রিপ্ট করে Cloudflare R2-তে; প্রায় ৪ সপ্তাহ পেছন পর্যন্ত ফেরানো যায়
•দুই স্তরের যাচাইকরণ (2FA), ঐচ্ছিক: ওয়েব অ্যাপের সেটিংস → নিরাপত্তা (2FA) থেকে Authenticator অ্যাপ দিয়ে চালু করা যায়
ডেটা কোথায় থাকে: আপনার অ্যাকাউন্ট ও ব্যবসার চালু ডেটা বাংলাদেশে অবস্থিত আমাদের ভাড়া করা একটি সার্ভারে রাখা হয়। ওয়েবসাইট ও অ্যাপের সংযোগ HTTPS-এ এনক্রিপ্ট হয়ে সরাসরি আমাদের সার্ভারে আসে। ব্যাকআপের কপি থাকে Cloudflare R2-তে, যা বাংলাদেশের বাইরে। পরীক্ষা ও ডেমোর জন্য আলাদা একটি সার্ভার ভারতে (Oracle Cloud, মুম্বাই) চলে; সেখানে গ্রাহকের চালু ডেটা রাখা হয় না। অফলাইনে কাজ করার জন্য মোবাইল ও কম্পিউটার অ্যাপ আপনার ডিভাইসেও ডেটার একটি কপি রাখে। Android-এ অ্যাপ আনইনস্টল করলে সেটি মুছে যায়। Windows অ্যাপের ফাইল (Documents ফোল্ডারে, এনক্রিপ্ট করা) আনইনস্টলের পরও থেকে যায়, যাতে আবার ইনস্টল করলে হিসাব না হারায়; মুছতে চাইলে Documents ফোল্ডারের satota_erp দিয়ে শুরু হওয়া .sqlite ফাইলগুলো মুছে দিন।
৪. কুকিজ ব্যবহার
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি:
প্রয়োজনীয় কুকিজ: লগইন সেশন এবং নিরাপত্তার জন্য। যোগাযোগ ও রেজিস্ট্রেশন ফর্মে বট-যাচাইয়ের (Cloudflare Turnstile) সময় Cloudflare নিজের ফ্রেমে কুকি রাখতে পারে।
বিজ্ঞাপন পরিমাপের কুকি (Meta Pixel): শুধু satotatech.com-এর পাবলিক পেজে (যেমন হোমপেজ, প্রাইসিং, রেজিস্ট্রেশন) Meta Pixel চলে, এবং এটি Meta-র কুকি রাখে। লগইন করার পর আপনার ব্যবসার ড্যাশবোর্ডে এটি চলে না।
ব্রাউজারের লোকাল স্টোরেজ: আপনার কিছু পছন্দ (যেমন কোন শাখা বেছে নিয়েছেন, টেবিলে কোন কলাম দেখাবেন) আর কোন বিজ্ঞাপন থেকে এসেছেন, সেই তথ্য আপনার ব্রাউজারেই রাখা হয়।
আমরা ওয়েবসাইটে Google Analytics ব্যবহার করি না। কোন ফিচার কত ব্যবহার হয় তা বুঝতে PostHog (তথ্য ইউরোপীয় ইউনিয়নে রাখা) চালু করা হলে, সেটি নাম, ফোন নম্বর বা লেনদেনের তথ্য ছাড়া শুধু ফিচার-ব্যবহারের ঘটনা পাঠায়। কোনো ব্যবসা তার নিজের অনলাইন শপে নিজের Meta Pixel বা Google Analytics যুক্ত করলে, সেই স্টোরের ক্ষেত্রে তা ঐ ব্যবসার দায়িত্বে।
ব্যবসার অনলাইন শপ ও ল্যান্ডিং পেজ: কোনো ব্যবসার অনলাইন শপ বা ল্যান্ডিং পেজে আপনি পুরো মোবাইল নম্বর লিখলে, অর্ডার শেষ না করলেও নম্বর আর ততক্ষণে লেখা তথ্য (নাম, ঠিকানা, বাছাই করা পণ্য) ঐ ব্যবসার কাছে যায়, যাতে তারা ফোন করে অর্ডারে সাহায্য করতে পারে। ব্যবসাটি নিজের Meta Pixel-এর সাথে Conversions API চালু করলে অর্ডারের মূল্য, আর আপনার মোবাইল নম্বর ও নামের হ্যাশ করা (পড়া যায় না এমন) রূপ Meta-কে পাঠানো হয়, বিজ্ঞাপনের ফল মাপার জন্য।
ভুয়া অর্ডার ঠেকানো: একটি নম্বরে আগে কতগুলো পার্সেল ডেলিভারি হয়েছে বা ফেরত এসেছে, সেই সংখ্যাটুকু Satota Business ব্যবহারকারী অন্য ব্যবসাও অর্ডার যাচাইয়ের সময় দেখতে পারে। কোন দোকান থেকে কেনা হয়েছে বা কী কেনা হয়েছে, তা দেখানো হয় না।
আপনি ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন, তবে এতে লগইনের মতো কিছু ফিচার কাজ নাও করতে পারে।
৫. তৃতীয় পক্ষের সেবা
আমরা নিম্নলিখিত তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করি:
•হোস্টিং: বাংলাদেশের একটি হোস্টিং প্রতিষ্ঠানের ভাড়া করা সার্ভার
•Cloudflare: ডোমেইনের DNS, ফর্মে বট-যাচাই (Turnstile), @satotatech.com ঠিকানার ইমেইল ফরোয়ার্ড এবং ব্যাকআপ রাখার জায়গা (R2)। ওয়েবসাইট দেখার সংযোগ Cloudflare দিয়ে যায় না।
•Oracle Cloud (ভারত): পরীক্ষা ও ডেমোর সার্ভার; গ্রাহকের চালু ডেটা নয়
•পেমেন্ট: Satota-র সাবস্ক্রিপশন ফি নেওয়া হয় SSLCommerz-এর মাধ্যমে। কোনো ব্যবসা নিজের গ্রাহকের কাছ থেকে bKash, Nagad বা SSLCommerz-এ টাকা নিলে তা ঐ ব্যবসার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হয়।
•ইমেইল: Google (Gmail) — অ্যাকাউন্ট, বিল ও রিপোর্টের ইমেইল পাঠাতে
•SMS: SSL Wireless (SSL Wireless কাজ না করলে বিকল্প হিসেবে একটি বাংলাদেশি SMS গেটওয়ে, যদি তা চালু করা থাকে) — রেজিস্ট্রেশন ও লগইনের OTP পাঠাতে। কোনো ব্যবসা Satota থেকে SMS কিনে নিজের গ্রাহককে পাঠালে (যেমন বকেয়া বা বিলের বার্তা), গ্রাহকের মোবাইল নম্বর আর বার্তা Satota-র SSL Wireless অ্যাকাউন্টের মাধ্যমে যায়; ব্যবসা নিজের SMS অ্যাকাউন্ট যুক্ত করলে সেটি দিয়ে যায়।
•পুশ নোটিফিকেশন: মোবাইল অ্যাপে নোটিফিকেশন পাঠাতে Google Firebase Cloud Messaging; এর জন্য আপনার ডিভাইসের একটি নোটিফিকেশন টোকেন আমাদের সার্ভারে রাখা হয়।
•Google দিয়ে লগইন (ঐচ্ছিক): Google দিয়ে রেজিস্ট্রেশন বা লগইন করলে Google আপনার নাম আর ইমেইল আমাদের দেয়, আর অ্যাকাউন্ট চিনতে আমরা আপনার Google অ্যাকাউন্টের একটি আইডি রাখি। আপনার Google পাসওয়ার্ড আমরা কখনো পাই না।
•YouTube: কিছু পাতায় আমাদের ভিডিও আছে। আপনি প্লে চাপলে তবেই YouTube-এর প্লেয়ার (youtube-nocookie.com) লোড হয়; তখন YouTube-এর নিজস্ব নীতি খাটে।
•ত্রুটি ধরা (Sentry): সফটওয়্যারে কোনো ত্রুটি হলে তার বিবরণ, নাম, ফোন ও পাসওয়ার্ড মুছে দিয়ে, Sentry-তে যায় (চালু করা হলে)
•WhatsApp (ঐচ্ছিক): কোনো ব্যবসা WhatsApp-এ বিল বা বকেয়ার বার্তা পাঠালে গ্রাহকের নম্বর ও বার্তা Meta-র WhatsApp Business সেবা দিয়ে যায়
•AI (ঐচ্ছিক): কোনো ব্যবসা নিজের Anthropic (Claude) API কী দিয়ে AI ফিচার চালু করলে, AI-কে যে প্রশ্ন ও তথ্য পাঠানো হয় তা Anthropic-এর কাছে যায়।
মোবাইল অ্যাপে Google Firebase Analytics: অ্যাপের ব্যবহার বোঝা ও বিজ্ঞাপনের কার্যকারিতা মাপতে আমরা Google Firebase Analytics ব্যবহার করি। এটি ডিভাইস শনাক্তকারী (বিজ্ঞাপন আইডি সহ) এবং অ্যাপ-ব্যবহারের তথ্য (যেমন রেজিস্ট্রেশন, লগইন, প্রথম বিক্রি সম্পন্ন হওয়া) সংগ্রহ করে। আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম বা ব্যবসার লেনদেনের তথ্য এতে পাঠানো হয় না। Android-এর Settings → Google → Ads থেকে আপনি বিজ্ঞাপন আইডি রিসেট বা বন্ধ করতে পারেন।
ওয়েবসাইটে Meta Pixel: কোন বিজ্ঞাপন থেকে মানুষ আমাদের ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন বা প্যাকেজ কিনেছেন তা মাপতে আমরা Meta (Facebook) Pixel ব্যবহার করি। এটি পেজ দেখা ও এই ধরনের ঘটনার তথ্য Meta-কে পাঠায়; আপনার ব্যবসার লেনদেনের তথ্য পাঠায় না। আপনি Satota Business-এর প্যাকেজ কিনলে আমাদের সার্ভারও Meta-র Conversions API-তে কেনার খবর পাঠায়: প্যাকেজের মূল্য, আপনার মোবাইল নম্বরের হ্যাশ করা (পড়া যায় না এমন) রূপ, আর রেজিস্ট্রেশনের সময় রাখা ব্রাউজারের Meta কুকির আইডি — শুধু বিজ্ঞাপনের ফল মাপার জন্য।
এই সেবা প্রদানকারীরা তাদের নিজস্ব গোপনীয়তা নীতি অনুসরণ করে। পুরো তালিকা, কে কোন তথ্য পায় আর কোথায়: satotatech.com/sub-processors
৬. আপনার অধিকার
আপনার নিম্নলিখিত অধিকার আছে:
•আপনার সম্পর্কে সংরক্ষিত তথ্য দেখার অধিকার
•ভুল তথ্য সংশোধনের অধিকার
•অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলার অধিকার — কীভাবে অনুরোধ করবেন, কী মোছা হয় আর কী থাকে: satotatech.com/delete-account
•ডেটা এক্সপোর্ট করার অধিকার (ওয়েব অ্যাপের সেটিংস → ডেটা এক্সপোর্ট)
•আমাদের পাঠানো প্রচারমূলক বার্তা বন্ধ করতে বলার অধিকার
এই অধিকার প্রয়োগ করতে support [at] satotatech.com-এ লিখুন, অথবা 01737934742 নম্বরে ফোন বা WhatsApp করুন।
৭. পরিবর্তন ও যোগাযোগ
এই নীতি বদলালে নতুন লেখা এই পেজে প্রকাশ করা হবে এবং ওপরের "সর্বশেষ আপডেট" তারিখ বদলে দেওয়া হবে।
যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য:
•ইমেইল: support [at] satotatech.com
•ফোন: 01737934742
•ঠিকানা: ভাই ভাই প্লাজা, বানিয়াপট্টি রোড, পঞ্চগড়, বাংলাদেশ