মূল কনটেন্টে যান
ডেস্কটপ অ্যাপ

নেট না থাকলেও দোকান চলবে

Windows কম্পিউটারে Satota Business — বিক্রি, POS-এর বিল, ক্রয়, পেমেন্ট আর নতুন পণ্য ইন্টারনেট ছাড়াই লেখা যায়; স্টক, বকেয়া আর রিপোর্ট দেখা যায়। নেট এলে নিজে থেকেই সিংক হয়ে যায়।

Windows ১০/১১ (৬৪-বিট) · প্রায় ২০ MB · ওয়েবের একই অ্যাকাউন্ট

Satota Business ডেস্কটপ অ্যাপের দ্রুত বিল (POS) স্ক্রিন
কী কী আছে

দোকানের কাজ, দোকানের গতিতে

ডেস্কটপ সংস্করণটি বানানো হয়েছে কাউন্টারের জন্য — যেখানে গতি আর নির্ভরযোগ্যতাই সব।

ইন্টারনেট ছাড়াও বিক্রি

বিক্রি, POS, ক্রয়, পেমেন্ট আর নতুন পণ্য অফলাইনে লেখা যায় — লাইন গেলেও কাউন্টার থামে না; নেট এলে নিজে থেকেই সিংক। পুরনো এন্ট্রি সংশোধন আর অর্ডার/কোটেশনে নেট লাগে।

ডেটা আপনার কম্পিউটারে

হিসাব থাকে আপনার কম্পিউটারের ডেটাবেসে। প্রতিটি দোকানের ডেটা আলাদা ফাইলে — এক দোকানের হিসাব আরেক দোকানে যায় না।

দ্রুত বিলিং ও POS

কি-বোর্ডেই পণ্য খুঁজে বিল, ভ্যাট হিসাব, ক্যাশ/বিকাশ/কার্ড মিলিয়ে পেমেন্ট, তাৎক্ষণিক রসিদ।

বারকোড লেবেল প্রিন্ট

পণ্যের নাম ও দাম সহ শেলফ লেবেল — বাংলা নামও ঠিকভাবে ছাপে, A4 শিট বা ৫৮mm রোলে।

রিপোর্ট ও মূসক

লাভ-ক্ষতি, উদ্বৃত্তপত্র, ট্রায়াল ব্যালেন্স, বকেয়া এজিং — PDF বা CSV। মূসক ৬.১ / ৬.২ রেজিস্টারও আছে।

কর্মী ও বেতন

হাজিরা, ছুটি, অগ্রিম, বেতন তৈরি ও পরিশোধ — সবই একই সফটওয়্যারে।

স্ক্রিনশট

আসল অ্যাপ

এগুলো চলমান ডেস্কটপ অ্যাপেরই ছবি — আঁকা মকআপ নয়।

দ্রুত বিল (POS) স্ক্রিন — পণ্য বেছে কার্টে যোগ, ভ্যাটসহ মোট
দ্রুত বিল (POS)

দ্রুত বিল (POS) স্ক্রিন — পণ্য বেছে কার্টে যোগ, ভ্যাটসহ মোট

ড্যাশবোর্ড — আজকের বিক্রয়, বকেয়া, স্টক ভ্যালু ও সাম্প্রতিক ইনভয়েস
ড্যাশবোর্ড

ড্যাশবোর্ড — আজকের বিক্রয়, বকেয়া, স্টক ভ্যালু ও সাম্প্রতিক ইনভয়েস

ডে বুক — দিনের প্রতিটি বিক্রি, খরচ ও আদায় এক তালিকায়, সবই বাংলায়
রিপোর্ট ও হিসাব

ডে বুক — দিনের প্রতিটি বিক্রি, খরচ ও আদায় এক তালিকায়, সবই বাংলায়

এক হিসাব

ডেস্কটপ, মোবাইল আর ওয়েব — একই ডেটা

কাউন্টারে ডেস্কটপে বিল কাটলেন, বাইরে গিয়ে ফোনে বকেয়া দেখলেন, বাসায় ব্রাউজারে রিপোর্ট — তিন জায়গাতেই একই অ্যাকাউন্ট, একই হিসাব। আলাদা করে কিছু মেলাতে হয় না।

ডেস্কটপ (Windows)

কাউন্টারে দ্রুত বিলিং, প্রিন্ট, নেট ছাড়াও বিক্রি

মোবাইল (Android)

চলতি পথে এন্ট্রি ও বকেয়া

ওয়েব

যেকোনো ব্রাউজারে পুরো ড্যাশবোর্ড

ইনস্টল

তিন ধাপে শুরু

আলাদা কোনো সেটআপ বা সার্ভার লাগে না।

১

ডাউনলোড করুন

উপরের বোতাম থেকে SatotaBusinessSetup-1.6.45.exe নামিয়ে নিন।

২

ইনস্টল করুন

ফাইলটি চালান। Windows অচেনা প্রকাশক দেখালে “More info → Run anyway” চাপুন।

৩

লগইন করুন

ওয়েবের একই মোবাইল নম্বর (বা ইমেইল) আর পাসওয়ার্ড দিন — আপনার হিসাব নিজে থেকেই নেমে আসবে।

প্রশ্ন

যা জানতে চান

রোজের কাজে, হ্যাঁ। বিক্রি, POS-এর বিল, ক্রয়, পেমেন্ট আর নতুন পণ্য অফলাইনে কম্পিউটারেই জমা হয়; স্টক, বকেয়া আর রিপোর্ট দেখা যায়। নেট এলে সেগুলো নিজে থেকেই সার্ভারে চলে যায়, আলাদা কিছু চাপতে হয় না। পুরনো বিল বা পণ্য সংশোধন আর অর্ডার/কোটেশন করতে নেট লাগে।

আপনার কম্পিউটারের ডেটাবেসে, এবং সিংক হওয়ার পর সার্ভারেও। প্রতিটি দোকান ও সার্ভারের জন্য আলাদা ফাইল, তাই হিসাব মিশে যাওয়ার সুযোগ নেই।

Windows ১০ বা ১১, ৬৪-বিট। ইনস্টলার প্রায় ২০ MB।

নতুন সংস্করণ এলে অ্যাপ চালু করার সময় নিজেই জানিয়ে দেয়। “ডাউনলোড করুন” চাপলে নতুন ইনস্টলার নেমে আসে — পুরোনোটার উপরেই বসে যায়, হিসাব হারায় না।

বাধ্যতামূলক নয়। থাকলে সাধারণ A4 প্রিন্টারে রসিদ, রিপোর্ট ও বারকোড লেবেল ছাপা যায়।

হিসাব এক, কাজের ধরন আলাদা। ডেস্কটপ বানানো হয়েছে কাউন্টারের জন্য — কি-বোর্ডে দ্রুত বিলিং, প্রিন্ট আর বড় পর্দার রিপোর্ট। মোবাইল চলতি পথে এন্ট্রি ও বকেয়া দেখার জন্য।

আজই শুরু করুন

ডাউনলোড করে ওয়েবের একই অ্যাকাউন্টে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে আমরা তৈরি করে দেব।

Satota Business ডেস্কটপ অ্যাপ — Windows-এ POS | সততা টেকনোলজিস