ফ্রি ট্রায়াল
কেনার আগে নিজের দোকানে চালিয়ে দেখুন
কোনো টাকা বা কার্ড লাগবে না
৭ দিন পরে পছন্দের প্যাকেজ নিন
- সব ফিচার চালু — কিছুই বন্ধ নেই
- ৭ দিনে যা লিখবেন, কেনার পরও থাকবে
- না কিনলেও ডেটা মুছবে না
ISP আর ব্রডব্যান্ড ব্যবসার জন্য
প্যাকেজ, সংযোগ, মাসের বিল, কালেক্টরের আদায় আর MikroTik-এর লাইন, সব হিসাব এক অ্যাপে। ফোনে, কম্পিউটারে আর ওয়েবে একই হিসাব।
কোনো টাকা বা কার্ড লাগবে না। প্রথম ১০০ জনের সেটআপ চার্জ ফ্রি।
আলো নেট
নভেম্বরের হিসাব
এ মাসে আদায়
৳২,৯৬,৪০০
মোট বিল ৳৪,১৮,৬০০
সংযোগ
আজ লাইন বন্ধের তালিকা
বাড়তি সময়ও শেষ
নভেম্বর, রোড ৪-এর বিল
রফিক ৫০০, পেলাম ✓
সুমন ৮০০, পরে দেবে বলল
জামাল, ৩ মাস বাকি, লাইন তো চালু!
সাকিব দিল ১,০০০, দুই মাসের?
অফিসে জমা ৮,৩০০ ৭,৫০০
হাতে রইল কত … ?
কাগজে যা হারায়
কাস্টমার যত বাড়ে, খাতা আর কালেক্টরের কাগজে এই চারটা হিসাব তত বেশি গোলমাল হয়।
ISP মালিকরা যা চান
ISP চালাতে গিয়ে প্রতিদিন যা লাগে, তার প্রতিটা অ্যাপে আজই চালু।
প্রতিটা সংযোগের প্যাকেজ আর বিলের দিন ধরে রাতে বিল হয়; আগের বাকি আর অগ্রিম নিজে বসে।
শেষ তারিখ আর বাড়তি সময় পেরোলে MikroTik-এ PPPoE বন্ধ; টাকা জমা হলেই আবার চালু।
আইডি দিয়ে বিল দেখে দেয়; টাকা আপনার অ্যাকাউন্টে যায়, বিল নিজে শোধ হয়।
কে কত তুলল, অফিসে কত দিল, কার হাতে কত রইল, কালেক্টর ধরে।
শেষ তারিখের ৩ দিন আগে, শেষ দিনে আর লাইন বন্ধের আগের দিন; লেখা আপনার।
নতুন সংযোগে PPPoE নিজে তৈরি, প্যাকেজ বদলালে প্রোফাইল বদল, দরকারে কিক।
কাস্টমারের অভিযোগ টিকিট হয়ে আসে; কে দেখছে, কবে মিটল, লেখা থাকে।
ব্যান্ডউইথ, বেতন আর ভাড়ার খরচ বাদে লাভ-ক্ষতি, পুরো হিসাবের খাতা সাথে।
বিল
প্রতিটা সংযোগের প্যাকেজ আর বিলের তারিখ ধরে রাতে বিল তৈরি হয়। আগের বাকি আর অগ্রিম টাকা নিজে বিলে বসে।
নভেম্বরের বিল
১ নভেম্বর, রাত ১২:৩০
আদায়
প্রতিটা কাস্টমারের একজন কালেক্টর। সে নিজের ফোনে লগইন করে নিজের কাস্টমারের বাকি দেখে, টাকা নিয়ে লেখে, কাস্টমার রসিদ পায়।
কালেক্টর
আজ
| কালেক্টর | আদায় | হাতে |
|---|---|---|
রাসেল রোড ১–৪ | ৳১৮,৪০০ | ৳২,৪০০ |
মিঠু বাজার | ৳১২,৮০০ | জমা হয়েছে |
সাজ্জাদ নতুন পাড়া | ৳৯,৬০০ | ৳১,১০০ |
কাস্টমার
আপনার ব্যবসার নিজের পাতায় কাস্টমার আইডি দিয়ে বিল দেখে বিকাশে দেয়। টাকা নিজে জমা হয়, বন্ধ লাইন চালু হয়।
আলো নেট, বিল দিন
কাস্টমারের ফোনে
কাস্টমার আইডি
লাইন ও MikroTik
পুরো মাস নিজে চলে। MikroTik যুক্ত থাকলে লাইন বন্ধ-চালুর জন্য রাউটারে ঢুকতে হয় না, অ্যাপ নিজেই করে।
১ তারিখ
রাতে সবার বিল তৈরি; অগ্রিম থাকলে তা থেকে শোধ
৪ তারিখ
SMS: শেষ তারিখের ৩ দিন আগে
৭ তারিখ
SMS: আজ বিল দেওয়ার শেষ দিন
৮ তারিখ
SMS: আজ না দিলে কাল লাইন বন্ধ
৯ তারিখ
বাড়তি সময় শেষ: লাইন বন্ধ
টাকা জমা হলেই
লাইন আবার চালু, ধন্যবাদের SMS
লাইন বন্ধের তালিকা
আজ
জামাল উদ্দিন
বন্ধ হয়েছে
AN-131
৳১,৬০০
ফারহানা আক্তার
১২ নভেম্বর পর্যন্ত বিশ্বাসে চালু
AN-204
৳৮০০
সুমন মিয়া
টাকা পেয়ে আবার চালু
AN-118
–
নাসির হোসেন
বন্ধ হয়েছে
AN-077
৳১,০০০
সাথে আরও
খরচ, বেতন, ব্যাংক আর পুরো হিসাবের খাতা, Satota Business-এর সব কিছু ISP-র সাথেই চালু থাকে।
যেভাবে শুরু করবেন
পাঁচটা ধাপ, প্রতিটা পরে বদলানো যায়। শেষ হলেই প্রথম সংযোগ আর টাকা জমা লিখতে পারবেন।
মোবাইল নম্বর, SMS-এর কোড আর ব্যবসার নাম।
কোন কোন প্যাকেজ দেন, স্পিড আর মাসিক দাম।
বিলের দিন, পরিশোধের সময় আর বাড়তি সময়।
বিকাশ বা ব্যাংক, আর কে কে টাকা তোলে।
Excel থেকে একসাথে, বা একজন একজন করে।
দাম
MikroTik, কালেক্টর, SMS আর কাস্টমারের বিল দেওয়ার পাতা সব প্যাকেজে। পার্থক্য শুধু কাস্টমার, ব্যবহারকারী আর শাখার সংখ্যায়।
মেয়াদ যত লম্বা, মাসপ্রতি দাম তত কম
কেনার আগে নিজের দোকানে চালিয়ে দেখুন
কোনো টাকা বা কার্ড লাগবে না
৭ দিন পরে পছন্দের প্যাকেজ নিন
ছোট দোকান, এক জায়গায় ব্যবসা
৳৭১৯১২ মাসের প্যাকেজে
১২ মাসে মোট ৳৫,৯৮৮ · সাশ্রয় ৳২,৬৪০
সেটআপ চার্জ ফ্রি — প্রথম ১০০ জন
এই প্যাকেজ নিনমাঝারি দোকান, পাইকারি ও ছোট ISP
৳১,১৪৯১২ মাসের প্যাকেজে
১২ মাসে মোট ৳৯,৫৮৮ · সাশ্রয় ৳৪,২০০
সেটআপ চার্জ ফ্রি — প্রথম ১০০ জন
এই প্যাকেজ নিনবড় দোকান, ডিলার ও ISP
৳১,৭২৯১২ মাসের প্যাকেজে
১২ মাসে মোট ৳১৪,৩৮৮ · সাশ্রয় ৳৬,৩৬০
সেটআপ চার্জ ফ্রি — প্রথম ১০০ জন
এই প্যাকেজ নিনচেইন স্টোর ও বড় প্রতিষ্ঠান
৳২,৮৭৯১২ মাসের প্যাকেজে
১২ মাসে মোট ৳২৩,৯৮৮ · সাশ্রয় ৳১০,৫৬০
সেটআপ চার্জ ফ্রি — প্রথম ১০০ জন
এই প্যাকেজ নিনসীমা পেরোলে পুরো প্যাকেজ না বদলেও চলে — বাড়তি প্যাক, মাসে: +৫০০ সক্রিয় কাস্টমার ৳১৪৯ · +১ ইউজার ৳৯৯ · +১ শাখা ৳২৯৯ · +৫,০০০ পণ্য ৳৯৯
পেমেন্ট: bKash · Nagad · Rocket · কার্ড (SSLCommerz)
আগে কথা বলে নিতে চান?
সাইনআপের আগে প্রশ্ন থাকলে নাম আর মোবাইল নম্বর দিন। আপনার কাস্টমারের সংখ্যায় কোন প্যাকেজ লাগবে আর আগের ডেটা কীভাবে আনবেন, বাংলায় বুঝিয়ে দেওয়া হবে।
এখনই কথা বলতে চাইলে কল করুন 01737-934742
প্রশ্ন ও উত্তর
না। ৭ দিন সব ফিচার চালু, কোনো টাকা বা কার্ড লাগবে না। ট্রায়ালে যা লিখবেন, কিনলে সব থেকে যাবে।
হ্যাঁ। কাস্টমারের তালিকা Excel-এ নিন: আইডি, নাম, মোবাইল, প্যাকেজ, IP আর আগের বাকি। সেটআপের "পুরোনো কাস্টমার" ধাপে একবারে তুলে দিন, হাজার কাস্টমারও।
হ্যাঁ। রাউটার ছাড়াও বিল, আদায় আর লাইন বন্ধের তালিকা চলে; লাইন নিজে বন্ধ করে তালিকায় "হয়েছে" দিন। পরে রাউটার যুক্ত করলে বন্ধ-চালু নিজে হবে।
রাউটারে একটা ছোট স্ক্রিপ্ট বসালে সে নিজেই কাজ নিয়ে যায়, পাবলিক IP লাগে না। পাবলিক IP থাকলে সরাসরি যুক্ত করা যায়।
হ্যাঁ। তাকে নিজের লগইন দিন; সে শুধু নিজের কাস্টমার আর নিজের আদায় দেখে। প্রতিটা প্যাকেজে কতজন ব্যবহারকারী চালাতে পারবেন, দামের কার্ডে লেখা আছে।
আপনার বিকাশ মার্চেন্ট বা অন্য পেমেন্ট গেটওয়ে যুক্ত করলে কাস্টমার আপনার পাতায় আইডি দিয়ে বিল দেখে অনলাইনে দেয়। টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়, বিল নিজে শোধ হয়।
SMS নিজে থেকে বন্ধ থাকে; যেটা চান সেটা চালু করুন, খরচ আপনার SMS ব্যালেন্স থেকে কাটে। ব্যালেন্স অ্যাপ থেকেই কেনা যায়।
মেয়াদ শেষেও ৭ দিন সব আগের মতো চলে। তারপর শুধু দেখা যায়: হিসাব, রিপোর্ট আর Excel নেওয়া যায়, নতুন বিল আর এন্ট্রি বন্ধ থাকে। ডেটা কখনো মোছে না; নবায়ন করলেই আবার সব চালু।
bKash, Nagad, Rocket বা কার্ডে, SSLCommerz-এর নিরাপদ পেমেন্ট পেজ দিয়ে। চাইলে Send Money করেও দেওয়া যায়।
৭ দিন ফ্রি, সব নিজেই চালু করতে পারবেন। কাস্টমার তোলা বা রাউটার যুক্ত করায় আটকে গেলে কল বা WhatsApp করুন, বাংলায় সাহায্য করা হবে।