মূল কনটেন্টে যান

সমিতি ম্যানেজমেন্টশীঘ্রই আসছে

সমিতির সঞ্চয়, ঋণ আর কিস্তির হিসাব এক জায়গায়।

ছোট ও মাঝারি সঞ্চয়-ঋণ সমিতির জন্য ওয়েব সফটওয়্যার। সদস্য, সঞ্চয়, ঋণ, কিস্তি আদায়, রসিদ আর দিনশেষের ক্যাশ মেলানো, খাতার বদলে এক জায়গায়।

সফটওয়্যারটি এখন তৈরি হচ্ছে। প্রথমে কয়েকটি সমিতিতে পাইলট চলবে, তারপর সবার জন্য খুলবে।

সদস্য পাসবইসদস্য নং ০১৪৭
নামরহিমা বেগমশাখাবাজার শাখা
তারিখবিবরণটাকাসঞ্চয় স্থিতি
০৫/০৯সঞ্চয় জমা৫০০১২,৫০০
১২/০৯সঞ্চয় জমা৫০০১৩,০০০
১৯/০৯কিস্তি (৮/৪৫)১,১২০১৩,০০০
২৬/০৯সঞ্চয় জমা৫০০১৩,৫০০
০৩/১০কিস্তি (৯/৪৫)১,১২০১৩,৫০০
প্রতিটা জমার রসিদ নম্বর আলাদাঋণ বকেয়া নেই
নমুনা সদস্য ও হিসাব

যা থাকছে

খাতায় যা লেখেন, সবই এক জায়গায়।

সদস্য
সদস্যের তথ্য আর শাখা। জাতীয় পরিচয়পত্র নম্বর ঐচ্ছিক, আর তালিকায় ঢাকা থাকে।
সঞ্চয়
সঞ্চয় হিসাব, জমা আর উত্তোলন। প্রতিটা লেনদেনের রসিদ, আলাদা নম্বরে।
ঋণ ও কিস্তি
ঋণের আবেদন, অনুমোদন, বিতরণ, কিস্তির তালিকা, আদায় আর বকেয়া।
দিনশেষের ক্যাশ
ড্রয়ারের টাকা গুনে হিসাবের সাথে মেলানো। না মিললে কারণ লিখতে হয়, আর আরেকজন যাচাই করেন।
হিসাবের খাতা
ডাবল-এন্ট্রি হিসাব। জমা হওয়া এন্ট্রি মোছা বা বদলানো যায় না; ভুল হলে উল্টো এন্ট্রি দিয়ে ঠিক করা হয়।
শাখা ও কর্মী
একাধিক শাখা। কোন কর্মী কোন শাখার কী দেখবেন আর কী করবেন, তা রোল ধরে ঠিক হয়।
রিপোর্ট
দিনের লেনদেন, ক্যাশ আর হিসাবের রিপোর্ট।
কাজের হিসাব
কে কখন কী করেছেন, সব অডিট লগে থাকে।

যে নিয়ম বদলায় না

টাকার হিসাবে ভরসা আগে।

একজন দেন, আরেকজন অনুমোদন করেন
টাকার লেনদেন যিনি এন্ট্রি দেন, তিনি নিজে তা অনুমোদন করতে পারেন না। কোনো ব্যতিক্রম নেই।
দিন বন্ধ মানে বন্ধ
দিন বন্ধ হলে সেই দিনের হিসাব আর বদলায় না। খুলতে হলে মালিকের অনুমতি আর কারণ লাগে, আর তা রেকর্ডে থাকে।
প্রতিটা সমিতির তথ্য আলাদা
এক সমিতির তথ্য আরেক সমিতি দেখতে পায় না; ডাটাবেস স্তরেই আলাদা রাখা।
বাংলা ও ইংরেজি
পুরো সফটওয়্যার দুই ভাষায়; প্রত্যেকে নিজের ভাষা বেছে নেন।

কাদের জন্য

সঞ্চয়-ঋণ সমিতি, ছোট থেকে মাঝারি।

সাপ্তাহিক বা মাসিক সঞ্চয় নেন, সদস্যদের ঋণ দেন আর কিস্তি তোলেন, এমন যেকোনো সমিতি। এক শাখা হোক বা কয়েকটি।

পরে বড় NGO ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য আরও ফিচার যোগ হবে।

প্রশ্ন ও উত্তর

যা জানতে চাইতে পারেন

কবে চালু হবে?

প্রথমে কয়েকটি সমিতিতে পাইলট চলবে। পাইলটে সব হিসাব ঠিকঠাক মিললে তবেই সবার জন্য খোলা হবে, তাই তারিখ এখনই বলা হচ্ছে না। যোগাযোগ করে রাখলে চালুর সময় জানানো হবে।

পাইলটে কীভাবে যোগ দেব?

যোগাযোগ পেজ বা WhatsApp-এ আপনার সমিতির নাম, সদস্য সংখ্যা আর এখন কীভাবে হিসাব রাখেন তা জানান। আপনার সমিতির নিয়ম বুঝে তারপর পাইলট শুরু হয়।

খরচ কত?

দাম চালুর সময় জানানো হবে।

কোথায় চলে?

এটা ওয়েব সফটওয়্যার; কম্পিউটারের ব্রাউজারে খোলে, কিছু ইনস্টল করতে হয় না।

আমাদের সমিতির নিয়ম তো আলাদা।

সঞ্চয়ের মুনাফা, ঋণের সার্ভিস চার্জ, কিস্তির হিসাব একেক সমিতিতে একেক রকম। এজন্যই পাইলটে আগে আপনার সমিতির নিয়ম আর পুরোনো খাতা দেখে মিলিয়ে নেওয়া হয়।

আপনার সমিতি পাইলটে যোগ দিতে চায়?

সমিতির নাম আর সদস্য সংখ্যা জানিয়ে যোগাযোগ করুন।

সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার — সঞ্চয়, ঋণ ও কিস্তির হিসাব | Satota Technologies