Satota Business
সাহায্য
কোন কাজ কীভাবে করবেন, ধাপে ধাপে লেখা আছে। খুঁজুন, অথবা নিচের তালিকা থেকে বাছাই করুন।
কী নতুন: খরচের খাত নিজে সাজান, কর্মীর কাজ টিক দিয়ে ঠিক করুন (৪ নভেম্বর ২০২৬)
হিসাব
- খরচ আর আয়ের খাত সাজাবেন কীভাবেনিজের দোকানের মতো করে খরচের খাত (যেমন দোকানের বিদ্যুৎ বিল) যোগ করুন, নাম বদলান, যে খাত লাগে না তা মুছুন; আগের লেখা খরচ যেমন আছে তেমনই থাকে।
- ব্যাংক আর বিকাশ-Nagad হিসাব যোগ করবেন কীভাবেহাতে নগদ, ব্যাংক আর মোবাইল ব্যাংকিংয়ের প্রতিটি হিসাব যোগ করুন, কোনটা ডিফল্ট ঠিক করুন, আর এক হিসাব থেকে অন্যটায় টাকা জমা বা তোলা লিখুন।
- জার্নাল এন্ট্রি দেবেন কীভাবেযে লেনদেন বিল, খরচ বা পেমেন্টের ফর্মে পড়ে না, তা ডেবিট-ক্রেডিট মিলিয়ে জার্নাল এন্ট্রিতে লিখুন; খসড়া রাখুন বা পোস্ট করুন, ভুল হলে বাতিল করুন।
- লাভ-ক্ষতি আর ট্রায়াল ব্যালেন্স দেখবেন কীভাবেযেকোনো সময়ের আয়, বিক্রিত পণ্যের খরচ, খরচ আর নিট মুনাফা দেখুন, আগের সময়ের সাথে তুলনা করুন; ট্রায়াল ব্যালেন্সে দেখুন খাতা মিলছে কিনা।
কর্মী ও বেতন
- কর্মীদের হাজিরা নেবেন কীভাবেপ্রতিদিন কে উপস্থিত, কে অনুপস্থিত, কে কখন এলেন-গেলেন লিখুন; ফিঙ্গারপ্রিন্ট মেশিন জুড়ুন; দিনের আর মাসের হাজিরা খাতা প্রিন্ট করুন।
- মাসের বেতন তৈরি আর পরিশোধ করবেন কীভাবেমাসের বেতন খসড়া হিসেবে তৈরি করুন, কারো বেতন কম-বেশি করুন, চূড়ান্ত করুন, তারপর কোন হিসাব থেকে দিলেন তা বেছে পরিশোধ করুন; পে-স্লিপ প্রিন্ট করুন।
- কর্মীর ছুটির আবেদন নেবেন আর অনুমোদন দেবেন কীভাবেকর্মীর হয়ে ছুটির আবেদন জমা দিন, বছরে কত ছুটি বাকি দেখুন, তারপর অনুমোদন বা কারণসহ প্রত্যাখ্যান করুন; অনুমোদিত দিন হাজিরায় নিজে থেকে বসে।
দোকান
- পণ্যের বারকোড লেবেল প্রিন্ট করবেন কীভাবেপণ্য বেছে কয় কপি লেবেল লাগবে দিন, লেবেল প্রিন্টার বা A4 শিট বাছুন, লেবেলে কী থাকবে ঠিক করে প্রিন্ট করুন।
- সাইজ আর রঙের পণ্য যোগ করবেন কীভাবেজুতা, জামা বা যেকোনো পণ্যের সাইজ, রঙের মতো ভেরিয়েন্ট একবার তৈরি করুন, তারপর পণ্য যোগ করার সময় প্রতিটি ভেরিয়েন্টের দাম, স্টক আর SKU দিন।
- অফার আর ছাড় দেবেন কীভাবেকিনলে ফ্রি, শতকরা ছাড় বা টাকা ছাড়ের অফার তৈরি করুন; দ্রুত বিলে প্রযোজ্য অফার নিজে থেকে দেখায়, এক চাপে বিলে বসান।
ডিস্ট্রিবিউশন
- ভ্যানে পণ্য লোড করবেন কীভাবেসকালে গুদাম থেকে ভ্যানে পণ্য তুলতে লোড শিট তৈরি করুন, কনফার্মড অর্ডার আর স্পট বিক্রির বাড়তি পণ্য একসাথে।
- SR-এর অর্ডার নেবেন ও কনফার্ম করবেন কীভাবেরুটে ঘুরে SR ফোনে দোকানের অর্ডার নেন, অফিসে সেটা কনফার্ম করে ভ্যানের লোড শিটে তোলা হয়।
- ভ্যানের দিনশেষের হিসাব নেবেন কীভাবেভ্যান ফিরলে কত বিক্রি, কত ফেরত, কত ড্যামেজ আর ঘাটতি তা মিলিয়ে লোড শিট সেটেল করুন।
- SR-এর আদায়ের টাকা বুঝে নেবেন কীভাবেদিনশেষে SR-এর হাতের নগদ, ব্যাংকে জমা আর ভ্যানের খরচ মিলিয়ে সেটেলমেন্ট করুন; ঘাটতি কার কাছে যাবে তাও ঠিক করুন।
- কোম্পানির চালান গ্রহণ করবেন কীভাবেকোম্পানির ভ্যান পণ্য নিয়ে এলে চালান নম্বর দিয়ে খুঁজে নিন, তারপর চালানে কত আর কত এসেছে মিলিয়ে ক্রয় হিসেবে তুলুন।
- ফ্রি-স্যাম্পলিং আর ইনসেন্টিভের হিসাব রাখবেন কীভাবেকোম্পানির নিয়মে দিনশেষের ফ্রি ভাগ করে লিখুন, পণ্যভিত্তিক ইনসেন্টিভ আর খালি প্যাকেটের নিয়ম বসান, মাসশেষে কোম্পানির ছকে রিপোর্ট প্রিন্ট করুন।
- কোম্পানি পোর্টালের মতো চেহারা চালু করবেন কীভাবেকোম্পানির নিজের পোর্টালে অভ্যস্ত ডিলারের জন্য রং আর সকালের লোড, দিনশেষ ও চালান গ্রহণের পাতা সেই পোর্টালের মতো সাজানো যায়।
ইন্টারনেট ব্যবসা
- নতুন ইন্টারনেট সংযোগ দেবেন কীভাবেকাস্টমার, প্যাকেজ, বিলের দিন, কালেক্টর আর PPPoE দিয়ে নতুন লাইন যোগ করুন; চাইলে প্রথম মাসের টাকাও সাথে সাথে নিন।
- ইন্টারনেটের মাসের বিল দেখবেন আর ঠিক করবেন কীভাবেবিল প্রতি রাতে নিজে থেকে হয়; বিলের নিয়ম, এখনই বিল তৈরি, বিলের SMS আর ভুল বিল বাতিল করে আবার বিল করার নিয়ম।
- ইন্টারনেট কাস্টমারের টাকা জমা নেবেন কীভাবেকাস্টমার খুঁজে বাকির টাকা নিন, কোন হিসাবে (নগদ, বিকাশ, Nagad, ব্যাংক) টাকা এল তা বাছুন, রসিদ প্রিন্ট করুন বা WhatsApp-এ পাঠান।
- কালেক্টরের টাকা বুঝে নেবেন আর স্টেটমেন্ট দেখবেন কীভাবেকোন কালেক্টরের হাতে কত টাকা দেখুন, দিনশেষে টাকা বুঝে নিন, রোড খরচের ভাউচার অনুমোদন দিন, আর তারিখ ধরে কালেক্টর স্টেটমেন্ট প্রিন্ট করুন।
- রিসেলার যোগ করবেন আর তার হিসাব রাখবেন কীভাবেরিসেলারকে প্যাকেজের পাইকারি দাম আর নিজের লগইন দিন; পাইকারি, কমিশন বা প্রিপেইড, যে নিয়মে চলে সেভাবে মাসের বিল আর টাকার হিসাব রাখুন।
- ইন্টারনেট রিপোর্ট দেখবেন কীভাবেতারিখ ধরে আদায়ের হিসাব নিন, এলাকা, কালেক্টর, প্যাকেজ বা পদ্ধতিতে ভাগ করে দেখুন; মাসে কত নতুন সংযোগ, কত বন্ধ; আর অগ্রিম, ফ্রি, বাকির তালিকা।
ইলেকট্রনিক্স ও কিস্তি
- কিস্তিতে পণ্য বিক্রি করবেন কীভাবেফ্রিজ, টিভি বা মোবাইল কিস্তিতে বিক্রি করুন; সিরিয়াল, ডাউন পেমেন্ট, মেয়াদ, সুদ আর জামিনদার দিয়ে চুক্তি তৈরি করুন।
- কিস্তির টাকা আদায় করবেন কীভাবেকিস্তির খাতা থেকে বা চুক্তির পাতা থেকে কিস্তি গ্রহণ করুন, বিলম্ব ফি নিন, রসিদ দিন; চাইলে বাকি পুরো টাকা নিয়ে চুক্তি আগেই শেষ করুন।
- মেয়াদ পার কিস্তি আর খেলাপি কাস্টমার দেখবেন কীভাবেকার কিস্তি কত দিন দেরি, কোন কাস্টমার খেলাপি তা দেখুন, এক চাপে সবাইকে তাগাদার SMS পাঠান, আর বাকির বয়স ধরে এজিং রিপোর্ট দেখুন।
অনলাইন শপ
- অনলাইন শপ চালু করবেন কীভাবেদোকানের নাম, ঠিকানা (URL), লোগো, ডেলিভারি চার্জ আর পেমেন্টের নিয়ম দিয়ে অনলাইন শপ সাজান, কোন পণ্য অনলাইনে দেখাবে তা ঠিক করুন, তারপর স্টোর সক্রিয় করুন।
- অনলাইন শপের অর্ডার সামলাবেন কীভাবেঅর্ডার ইনবক্সে নতুন অর্ডার দেখুন, ফ্রড চেক করে নিশ্চিত করুন, ধাপে ধাপে পাঠানো আর ডেলিভারি পর্যন্ত নিন; বাতিল, ফেরত আর টাকা ফেরতও এখান থেকে।
- কুরিয়ার যুক্ত করবেন আর পার্সেল বুক করবেন কীভাবেনিজের Steadfast, Pathao, RedX, CarryBee বা Paperfly অ্যাকাউন্ট যুক্ত করুন, অর্ডার থেকে এক চাপে পার্সেল বুক করুন, আর ফ্রড চেকের নিয়ম ঠিক করুন।
মোবাইল ও পিসি অ্যাপ
- মোবাইল ও পিসি অ্যাপ ইনস্টল করুনAndroid ফোনে আর Windows কম্পিউটারে Satota Business ইনস্টল করে একই অ্যাকাউন্টে লগইন করুন।
- ইন্টারনেট ছাড়া কাজ আর সিংকনেট চলে গেলে মোবাইল আর পিসি অ্যাপে কোন কাজ চলে, আর নেট এলে হিসাব কীভাবে মিলে যায়।
- বিল প্রিন্ট: A4 আর থার্মালবিল A4 পাতায় ছাপবেন না থার্মাল রসিদে, কোন কম্পিউটারে কোন প্রিন্টার, সব ঠিক করার নিয়ম।
আরও কিছু জানার আছে?
উত্তর না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।