মূল কনটেন্টে যান

কী নতুন

নতুন যা এলো আর যা ঠিক হলো। ওয়েবে সব বদল সাথে সাথে পাবেন; মোবাইল আর পিসি অ্যাপে আসে অ্যাপের পরের আপডেটে।

৪ নভেম্বর ২০২৬

খরচের খাত নিজে সাজান, কর্মীর কাজ টিক দিয়ে ঠিক করুন

৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত যা এলো।

খরচ ও আয়

  • খরচ পাতায় এখন দোকানের সব খরচ এক জায়গায় দেখায়, অন্য পাতা থেকে লেখা খরচও। প্রতিটা খরচের পাশে লেখা থাকে কোথা থেকে লেখা হয়েছিল।
  • উপরের হিসাব আর নিচের তালিকা একই সময়ের জন্য চলে। আজ, এই মাস বা নিজের বাছাই করা সময়।
  • খাত সাজান: খরচ আর আয়ের খাত নিজে যোগ করুন, নাম বদলান বা অদরকারি খাত সরান।
  • নগদ, ব্যাংক আর মোবাইল ওয়ালেট, প্রতিটার একটা ডিফল্ট অ্যাকাউন্ট ঠিক করে রাখা যায়। টাকা নেওয়া বা দেওয়ার সময় সেটা আগে থেকেই বাছাই থাকে।

কর্মী ও ক্ষমতা

  • রোল ও পারমিশন পাতা নতুন করে সাজানো: আপনার ব্যবসার কাজগুলো ভাগ করে দেখায়, প্রতিটা কাজে সহজ ভাষায় টিক দিন। রোলে কী পারবে আর কী পারবে না, এক নজরে লেখা থাকে।
  • কোন রোলে কে কবে কী বদলাল, তার ইতিহাস দেখা যায়।
  • একজন কর্মীকে শুধু নির্দিষ্ট এলাকার কাস্টমার দেখানো যায়।
  • দোকানের শেষ সক্রিয় মালিককে আর ভুল করে বন্ধ বা নামিয়ে দেওয়া যায় না।

বিল, রিপোর্ট ও কাগজ

  • সব কাগজে লোগো এখন দোকানের নামের পাশে, স্বাক্ষরের জায়গা পাতার একদম নিচে, আর জলছাপ প্রতিটা পাতায়।
  • বারকোড লেবেলে দামের আগে ৳, Price বা দাম লেখা যায়; বারকোডের চারপাশে ফাঁকা জায়গা রাখা যায়, তাতে স্ক্যান সহজ হয়।
  • দৈনিক হাজিরা শিট প্রিন্ট আর PDF করা যায়, তাতে কর্মীর পদবিও থাকে।

SMS

  • কাস্টমার চাইলে SMS বন্ধ করতে পারেন; দোকান ঠিক করে দিতে পারে দিনের কোন সময়ে SMS যাবে।
  • SMS ব্যালান্স শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেখায়, আর প্রতিটা SMS-এর শুরুতে দোকানের নাম থাকে।

কিস্তি

  • সব কিস্তির হিসাব এখন এক জায়গায়: কিস্তি অংশ থেকে সব চুক্তি, আদায় আর বাকি দেখা যায়।

ইন্টারনেট ব্যবসা (ISP)

  • ইন্টারনেট রিপোর্ট ট্যাবে ভাগ করা, আর প্রতিটা কালেক্টরের কালেক্টর স্টেটমেন্ট।
  • টাকা জমার সময় কীভাবে দিলেন ঘরে দোকানের আসল ক্যাশ, ওয়ালেট আর ব্যাংকগুলো দেখায়।
  • ম্যানেজার বা কালেক্টরের আদায় করা নগদ মালিক বুঝে না নেওয়া পর্যন্ত তার হাতে থাকার হিসাব রাখা যায়।

ডিস্ট্রিবিউটর ও ডিলার

  • কোম্পানি থেকে আসা চালান গ্রহণ, দোকানে বিক্রি আর ফেরতের আলাদা হিসাব।
  • দিনশেষের আর মাসের রিপোর্টে ফ্রি স্যাম্পল, ইনসেন্টিভ আর খালি প্যাকেটের হিসাব।

৩০ অক্টোবর ২০২৬

থার্মাল রসিদের নতুন ডিজাইন, বিল কোথায় ছাপা হবে তা নিজে ঠিক করুন

২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যা এলো।

প্রিন্ট

  • থার্মাল রসিদের ৯টা ডিজাইন থেকে বাছাই করা যায়। সেটিংস থেকে বিলের ডিজাইন খুলুন।
  • বিক্রির বিল A4 পাতায় ছাপবে, থার্মাল রসিদে, না প্রতিবার জিজ্ঞেস করবে, তা দোকানের নিয়ম হিসেবে ঠিক করা যায়; প্রতিটা কম্পিউটারে আলাদা নিয়মও দেওয়া যায়। দেখুন বিল প্রিন্ট: A4 আর থার্মাল।
  • থার্মাল রসিদ এখন রোলের মাপেই ছাপে, ছোট করা A4 পাতা হয়ে নয়, আর কাগজের একদম উপর থেকে শুরু হয়।
  • সাদাকালো থার্মাল প্রিন্টারে পরিষ্কার আসতে রসিদ ছবি হিসেবে ছাপানোর সুযোগ।
  • দোকান নিজের বারকোড লেবেলের ডিজাইন ঠিক করতে পারে; সাইজ ধরে আলাদা লেবেল আর MRP ছাপা যায়।

কর্মী ও বেতন

  • বেতনের স্লিপে দোকানের লোগো, নিট বেতন কথায় লেখা, আর স্বাক্ষরের জায়গা।
  • কর্মীর তথ্যের PDF আর প্রিন্টে কর্মীর ছবি।
  • ফিঙ্গারপ্রিন্ট হাজিরা মেশিন থেকে হাজিরা প্রতি মিনিটে নিজে থেকেই আসে (মেশিন যুক্ত করা থাকলে)।

অনলাইন শপ

  • অনলাইন অর্ডারের ফেরত আর টাকা ফেরতের হিসাব।
  • কুপন দিলে অর্ডারের মোট টাকা ভুল আসার সমস্যা ঠিক হয়েছে।

পরিবহন ব্যবসা

  • ট্রাক ভাড়ার ব্যবসার জন্য আলাদা অংশ: ট্রিপ, ভাড়ার বিল, ট্রিপের খরচ, ট্রাকপ্রতি লাভ, ড্রাইভার, চুক্তি, অন্যের ট্রাক, তেল, মেরামত আর কাগজের মেয়াদ।

ইন্টারনেট ব্যবসা (ISP)

  • রিসেলার: পাইকারি দাম, রিসেলারের নিজের লগইন, মাসের বিল, কমিশন আর আগাম ব্যালান্স।
  • সামনে কার বন্ধ হবে তালিকা, রাউটার বা এলাকা বন্ধ হলে মালিকের ফোনে সতর্কবার্তা, আর ইন্টারনেট হোমে ৩০ দিনের গ্রাফ।
  • প্যাকেজ বা অবস্থা বদল সামনের কোনো দিনের জন্য ঠিক করে রাখা যায়।

অন্যান্য

  • iPhone-এ Safari থেকে হোম স্ক্রিনে যোগ করলে অ্যাপের মতো খোলে।
  • দ্রুত বিলের দিনশেষের হিসাব (Z-রিপোর্ট) খুলতে না পারার সমস্যা ঠিক হয়েছে।

২৪ অক্টোবর ২০২৬

নতুন রিপোর্ট, সহজ সেটিংস আর ক্যাশ ও ব্যাংকের আলাদা হিসাব

১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত যা এলো।

রিপোর্ট

  • সব রিপোর্ট পাতা ট্যাবে সাজানো: আর্থিক, বিক্রি, ক্রয়, স্টক, কাস্টমার ও সাপ্লায়ার, হিসাবের খাতা, ভ্যাট। প্রতিটা রিপোর্ট এক লাইনে।
  • ২৫টা নতুন বা আগে লুকানো রিপোর্ট এখন তালিকায়, আর মূসকের ফর্মগুলো।
  • স্থায়ী সম্পদ রেজিস্টার, প্রিন্ট আর PDF সহ।
  • ড্যাশবোর্ডে আজ আর এই মাসের বিক্রি, হাতে টাকা, বাকি আর স্টক ছোট ছোট টেবিলে, এক পর্দায়।

সেটিংস

  • সেটিংস এখন কয়েকটা ভাগে: ব্যবসা, বিক্রি ও ক্রয়, পণ্য, সংযোগ, টিম, অ্যাকাউন্ট। প্রতিটা পাতা এক লাইনে, আর খোঁজার ঘর আছে।
  • SMS ও নোটিফিকেশন সেটিংস দোকানের জন্য সহজ করা।

ক্যাশ ও ব্যাংক

  • নগদ, ব্যাংক আর মোবাইল ওয়ালেট আলাদা ভাগে; প্রতিটা ব্যাংকের আলাদা হিসাব, একাধিক ক্যাশ বাক্সও রাখা যায়।
  • চেক জমা হলে তবেই হিসাবে ওঠে; ব্যাংকে টাকা জমার সময় নোটের হিসাব।

কাস্টমার ও সাপ্লায়ার

  • নতুন কাস্টমার বা সাপ্লায়ার যোগের ফর্ম ছোট হয়েছে: দরকারি ঘর উপরে, বাকিগুলো আরও তথ্য-এ।
  • এলাকা তিন ধাপে ভাগ করা যায়, যেমন জেলা, থানা, পাড়া, নিজের দেওয়া নামে।

অনলাইন শপ

  • নতুন দোকান-ডিজাইন: পোশাক, গ্রোসারি, মোবাইল ও গ্যাজেট, পাইকারি, মোটরসাইকেল শোরুম, সার্ভিস ও মেরামত আর ইন্টারনেট সেবার জন্য আলাদা।
  • দোকানের ডিজাইন বদলানোর সময় সাথে সাথে দেখা যায় কেমন দেখাবে।
  • অফার পাতা: কয়েকটা পণ্য একসাথে, শতাংশ ছাড় এক চাপে।
  • নিজের কুরিয়ার অ্যাকাউন্ট যুক্ত করা, কুরিয়ারে পাঠানো অর্ডারের অবস্থা দেখা, আর ঝুঁকিপূর্ণ অর্ডার আগে থেকে যাচাই।

নতুন ব্যবসার ধরন

  • LPG সিলিন্ডার ব্যবসার জন্য আলাদা অংশ: ভরা ও খালি সিলিন্ডার, ডেলিভারিম্যানের দিন, ভ্যান, অর্ডার, রিফিলের সময়, কোম্পানির কমিশন।

প্যাকেজ

  • নতুন প্যাকেজ: প্যাকেজের মধ্যে পার্থক্য শুধু সীমায়, অনলাইন শপ আলাদা যোগ করা যায়।
  • দোকানগুলোর জন্য সততার নিজের SMS সেবা: SMS কিনে সরাসরি পাঠান।

১৮ অক্টোবর ২০২৬

সাইজ ও রঙের পণ্য, আর ইন্টারনেট ব্যবসার নিজের অ্যাপ

১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যা এলো।

পণ্য

  • জুতা, জামার মতো পণ্যে সাইজ আর রঙ আলাদা করে রাখা যায়। প্রতিটা সাইজ বা রঙ আলাদা করে কেনা, বিক্রি আর ফেরত দেওয়া যায়, স্টকও আলাদা থাকে।

ইন্টারনেট ব্যবসা (ISP)

  • ইন্টারনেট ব্যবসার জন্য নিজের মেনু আর হোম পাতা: আজ পাতায় দিনের কাজ।
  • প্রথম দিনের ৫ ধাপের সেটআপ: প্যাকেজ, বিলের নিয়ম, টাকা নেওয়ার উপায় আর কাস্টমার।
  • কাস্টমার লগইন ছাড়াই নিজের আইডি দিয়ে বিল দিতে পারেন।
  • সংযোগ চালু, লাইন বন্ধ, আবার চালু আর টাকা জমার সময় কাস্টমারকে SMS।
  • কাস্টমারের NID আর কাগজপত্র রাখা যায়।
  • কালেক্টরের কাগজের তালিকা থেকে একবারে অনেকের টাকা জমা।
  • বাংলায় পুরো নির্দেশিকা: ISP ব্যবহার নির্দেশিকা।
কী নতুন — Satota Business | সততা টেকনোলজিস