মূল কনটেন্টে যান

ব্যাংক আর বিকাশ-Nagad হিসাব যোগ করবেন কীভাবে

হাতে নগদ, ব্যাংক আর মোবাইল ব্যাংকিংয়ের প্রতিটি হিসাব যোগ করুন, কোনটা ডিফল্ট ঠিক করুন, আর এক হিসাব থেকে অন্যটায় টাকা জমা বা তোলা লিখুন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

হিসাব → ক্যাশ ও ব্যাংক পাতায় দেখায় কোথায় কত টাকা আছে: হাতে নগদ, ব্যাংক আর মোবাইল ব্যাংকিং, প্রতিটির মোট আর সব মিলিয়ে মোট টাকা। টাকা নেওয়ার সময় (বিল, বাকি আদায়, ইন্টারনেট বিল) "কীভাবে দিলেন" তালিকায় এই হিসাবগুলোই আসে।

নতুন হিসাব যোগ করুন

  1. নতুন অ্যাকাউন্ট চাপুন।
  2. ধরন বাছুন: হাতে নগদ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং।
  3. নাম \* দিন, যেমন "বিকাশ মার্চেন্ট" বা "DBBL চলতি"।
  4. ব্যাংক হলে ব্যাংকের নাম \* আর অ্যাকাউন্ট নম্বর \; মোবাইল ব্যাংকিং হলে কোন সার্ভিস \ (বিকাশ, Nagad, রকেট…) আর মোবাইল নম্বর \*।
  5. আজকের হাতে থাকা টাকা দিয়ে শুরু করতে শুরুর ব্যালেন্স লিখুন।
  6. ব্যাংকের জন্য দরকারে আরও তথ্য চেপে হিসাবের ধরন (চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাব) আর শাখা দিন।
  7. অ্যাকাউন্ট যোগ করুন চাপুন।

মনে রাখুন: প্রতিটা ক্যাশ বাক্স আলাদা হিসাব পায়। দোকানের মূল নগদের শুরুর ব্যালেন্স দিতে নাম দিন "হাতে নগদ"। শুরুর ব্যালেন্স বসে দোকানের হিসাব শুরুর তারিখে।

ডিফল্ট অ্যাকাউন্ট

একই ধরনের একাধিক হিসাব থাকলে (যেমন দুটো বিকাশ নম্বর) ঠিক করে দিন কোনটায় টাকা যাবে।

  1. ডিফল্ট অ্যাকাউন্ট চাপুন।
  2. প্রতি ধরনের পাশে একটা হিসাব বাছুন; না চাইলে আলাদা কিছু না (আগের মতো)।
  3. সেভ করুন চাপুন। তালিকায় সেই হিসাবের পাশে ডিফল্ট লেখা আসে।

অ্যাকাউন্ট না বাছলে টাকা ডিফল্টে যায়: নগদে দিলে নগদের ডিফল্টে, ব্যাংকে দিলে ব্যাংকের, বিকাশ/Nagad/রকেটে দিলে মোবাইল ব্যাংকিংয়ের। টাকা নেওয়ার ফর্মেও শুরুতে ডিফল্টটাই বাছা থাকে।

জমা / তোলা

নগদ ব্যাংকে জমা দিলে, বা বিকাশ থেকে ক্যাশ আউট করলে:

  1. জমা / তোলা চাপুন।
  2. কোথা থেকে \* আর কোথায় \* হিসাব বাছুন।
  3. পরিমাণ \*, তারিখ আর দরকারে বিবরণ দিয়ে সেভ করুন।

এতে মোট টাকা বদলায় না, শুধু এক হিসাব থেকে অন্যটায় যায়। আয় বা খরচ হিসেবে লিখবেন না।

প্রিন্ট

পাতার উপরে প্রিন্ট বা PDF চাপলে আজকের তারিখে সব হিসাবের ব্যালেন্সের কাগজ পাওয়া যায়।

মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের ক্যাশ ও ব্যাংক অংশেও হিসাব দেখা আর জমা/তোলা লেখা যায়।

আরও: জার্নাল এন্ট্রি · ইন্টারনেট বিলের টাকা জমা

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

ব্যাংক আর বিকাশ-Nagad হিসাব যোগ করবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস