মূল কনটেন্টে যান

জার্নাল এন্ট্রি দেবেন কীভাবে

যে লেনদেন বিল, খরচ বা পেমেন্টের ফর্মে পড়ে না, তা ডেবিট-ক্রেডিট মিলিয়ে জার্নাল এন্ট্রিতে লিখুন; খসড়া রাখুন বা পোস্ট করুন, ভুল হলে বাতিল করুন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

সাধারণ কাজে জার্নাল লাগে না: বিক্রি, ক্রয়, খরচ, বাকি আদায় আর বেতন নিজে থেকেই হিসাবে এন্ট্রি দেয়। জার্নাল এন্ট্রি দিন শুধু সেসব লেনদেনে যার আলাদা ফর্ম নেই, যেমন মালিকের নিজের টাকা ব্যবসায় দেওয়া, বছরশেষের সমন্বয়, বা ভুল শোধরানো। হিসাবরক্ষকের সাথে কথা বলে নিলে ভালো।

নতুন এন্ট্রি

  1. হিসাব → জার্নাল এন্ট্রি খুলুন, নতুন এন্ট্রি চাপুন।
  2. তারিখ দিন। দোকানে "নির্দিষ্ট তারিখ" চালু থাকলে উপরে লেখা থাকে, সব নতুন ভাউচারে সেই তারিখই বসবে; বদলাতে সেটিংসে বদলান।
  3. বিবরণ \* লিখুন, যেমন "মালিকের টাকা ব্যবসায় জমা"।
  4. প্রতি লাইনে হিসাব বাছুন। হিসাবগুলো ভাগ করে সাজানো: সম্পদ (ক্যাশ, ব্যাংক, পাওনা…), দায় (দেনা, ঋণ…), মূলধন, আয়, খরচ।
  5. লাইনে ডেবিট বা ক্রেডিট ঘরে টাকা দিন। আরও লাইন লাগলে + লাইন যোগ করুন।
  6. নিচে দেখুন ✓ ডেবিট ও ক্রেডিট সমান লেখা এসেছে কিনা। না মিললে লেখা আসে কত পার্থক্য।
  7. পোস্ট করুন চাপুন।

উদাহরণ: মালিক ব্যবসায় ৳৫০,০০০ নগদ দিলেন

হিসাবডেবিটক্রেডিট
হাতে নগদ৳৫০,০০০
মূলধন৳৫০,০০০

মনে রাখুন: ডেবিট আর ক্রেডিটের মোট সমান না হলে এন্ট্রি পোস্ট হয় না।

তালিকা, ভাউচার আর বাতিল

তালিকায় প্রতিটি এন্ট্রির নম্বর, তারিখ, বিবরণ, মোট ডেবিট আর অবস্থা (ড্রাফট, পোস্টেড, বাতিল)। এন্ট্রিতে চাপলে লাইনগুলো দেখায়:

  • ভাউচার: এন্ট্রির কাগজ প্রিন্ট।
  • পোস্ট করুন: ড্রাফট এন্ট্রি হিসাবে তুলুন। ড্রাফট পোস্ট না করা পর্যন্ত হিসাবে ওঠে না।
  • এন্ট্রি বাতিল করুন: বাতিল করলে এন্ট্রির টাকা হিসাব থেকে উঠে যায়।

মনে রাখুন: বিক্রি, পেমেন্ট বা অন্য কাগজ থেকে নিজে তৈরি হওয়া এন্ট্রি এখান থেকে বদলানো বা বাতিল করা যায় না; বদলাতে মূল কাগজটা (বিল, পেমেন্ট…) বদলান।

আরও: ট্রায়াল ব্যালেন্স আর লাভ-ক্ষতি

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

জার্নাল এন্ট্রি দেবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস