মোবাইল ও পিসি অ্যাপ ইনস্টল করুন
Android ফোনে আর Windows কম্পিউটারে Satota Business ইনস্টল করে একই অ্যাকাউন্টে লগইন করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
ওয়েব, মোবাইল অ্যাপ আর পিসি অ্যাপ একই অ্যাকাউন্টে চলে। ফোনে যে বিল করবেন, কম্পিউটারেও তা দেখা যাবে। আলাদা অ্যাকাউন্ট খুলতে হয় না।
Android ফোনে
- ফোনে Google Play খুলে Satota Business খুঁজুন। প্রকাশকের নাম লেখা থাকে SATATA TECHNOLOGIES।
- ইনস্টল চাপুন।
- অ্যাপ খুলে আপনার মোবাইল নম্বর বা ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- প্রথমবার লগইনের পর অ্যাপ আপনার হিসাব নামিয়ে নেয়। এ সময় ইন্টারনেট চালু রাখুন।
Play-এর লিংক মোবাইল অ্যাপ পাতায়ও আছে।
Windows কম্পিউটারে
Windows ১০ বা ১১ (৬৪-বিট) লাগে।
- ডেস্কটপ অ্যাপ পাতা খুলে ডাউনলোড করুন চাপুন।
- নামানো ফাইলটি চালান। Windows "অচেনা প্রকাশক" দেখালে More info চেপে Run anyway চাপুন।
- ইনস্টল শেষে অ্যাপ খুলে ওয়েবের একই অ্যাকাউন্টে লগইন করুন।
মনে রাখুন: নতুন সংস্করণ এলে পিসি অ্যাপ চালু করার সময় নিজেই জানায়। ডাউনলোড করুন চাপলে নতুন ইনস্টলার পুরোনোটার উপরেই বসে যায়, হিসাব হারায় না।
iPhone-এ
iPhone-এর জন্য আলাদা অ্যাপ নেই। Safari-তে satotatech.com খুলে লগইন করুন। শেয়ার বোতাম থেকে Add to Home Screen দিলে হোম স্ক্রিনে অ্যাপের মতো আইকন আসে।
একাধিক ফোন বা কম্পিউটার
যতগুলো ফোন বা কম্পিউটারে দরকার লগইন করুন। প্রতিটা কর্মীর আলাদা লগইন থাকলে ভালো, দেখুন কর্মীকে লগইন দিন।
পরের লেখা: ইন্টারনেট ছাড়া কাজ আর সিংক।