মূল কনটেন্টে যান

ইন্টারনেট ছাড়া কাজ আর সিংক

নেট চলে গেলে মোবাইল আর পিসি অ্যাপে কোন কাজ চলে, আর নেট এলে হিসাব কীভাবে মিলে যায়।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

মোবাইল অ্যাপ আর পিসি অ্যাপ নিজের ভেতরে হিসাবের একটা কপি রাখে। তাই নেট চলে গেলেও রোজের কাজ থামে না। নেট ফিরলে অ্যাপ নিজে থেকেই সার্ভারের সাথে মিলিয়ে নেয়; একে বলে সিংক।

কোথায় কী চলে

নেট ছাড়া
ওয়েব (ব্রাউজারে)চলে না, নেট লাগে
মোবাইল অ্যাপবেশিরভাগ এন্ট্রি করা যায়
পিসি অ্যাপবিক্রি, দ্রুত বিল, ক্রয়, পেমেন্ট আর নতুন পণ্য লেখা যায়; স্টক, বাকি আর রিপোর্ট দেখা যায়

পিসি অ্যাপে পুরোনো বিল বা পণ্য সংশোধন, আর অর্ডার বা কোটেশন করতে নেট লাগে।

নেট এলে কী হয়

  1. নেট ছাড়া যা লিখলেন, তা অ্যাপে জমা থাকে।
  2. নেট ফিরলে অ্যাপ সেগুলো নিজে থেকে সার্ভারে পাঠায়। আলাদা কিছু চাপতে হয় না।
  3. অন্য ফোন বা কম্পিউটারে যা হয়েছে, তাও এই সময় নেমে আসে।

মনে রাখুন: নেট ছাড়া লেখা এন্ট্রি সিংক হওয়ার আগে অ্যাপ আনইনস্টল করবেন না বা ফোন রিসেট করবেন না, তাহলে সেগুলো হারিয়ে যেতে পারে। নেট চালু করে কিছুক্ষণ অ্যাপ খোলা রাখুন।

প্রথম লগইনে নেট লাগে

প্রথমবার লগইন করার সময় অ্যাপ সার্ভার থেকে আপনার পণ্য, কাস্টমার আর হিসাব নামায়। তখন নেট লাগবেই। এরপর থেকে নেট না থাকলেও অ্যাপ খোলে।

দুই জায়গায় একই জিনিস বদলালে

একই বিল বা পণ্য একসাথে দুই ডিভাইসে নেট ছাড়া বদলাবেন না। সিংকের পর একটার বদল অন্যটার উপর বসে যেতে পারে। এমন কাজ একটা ডিভাইস থেকেই করুন।

সমস্যা হলে

  • কোনো এন্ট্রি অন্য ডিভাইসে না এলে দুই ডিভাইসেই নেট আছে কিনা দেখুন, আর অ্যাপ একবার বন্ধ করে খুলুন।
  • অ্যাপ আপডেট করে নিন। মোবাইলে Google Play থেকে, পিসিতে অ্যাপ চালু করার সময় যে আপডেট দেখায় সেখান থেকে।
  • তাও না মিললে আমাদের জানান।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

ইন্টারনেট ছাড়া কাজ আর সিংক — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস