মূল কনটেন্টে যান

অনলাইন শপের অর্ডার সামলাবেন কীভাবে

অর্ডার ইনবক্সে নতুন অর্ডার দেখুন, ফ্রড চেক করে নিশ্চিত করুন, ধাপে ধাপে পাঠানো আর ডেলিভারি পর্যন্ত নিন; বাতিল, ফেরত আর টাকা ফেরতও এখান থেকে।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

অর্ডার ইনবক্স

অনলাইন শপ → অর্ডার ইনবক্স খুলুন। উপরে অবস্থা দিয়ে ছাঁকুন: সব অর্ডার, অপেক্ষায়, নিশ্চিত, প্রক্রিয়াধীন, পাঠানো হয়েছে, ডেলিভার্ড, বাতিল। প্রতিটি অর্ডারে অর্ডার নং, কাস্টমার, ফোন, মোট, পেমেন্ট (COD বা অনলাইন), ডেলিভারি এরিয়া, ঝুঁকি, কুরিয়ার, স্ট্যাটাস আর তারিখ। বিস্তারিত দেখতে বিস্তারিত →।

নতুন অর্ডার এলে ড্যাশবোর্ডে জানান দেয়; স্টোর সেটিংসে নতুন অর্ডারের SMS নম্বর দেওয়া থাকলে সেই নম্বরে SMS-ও যায়।

একটা অর্ডার ধাপে ধাপে

  1. অর্ডার খুলুন। কাস্টমারের তথ্য (নাম, ফোন, ঠিকানা, ডেলিভারি এরিয়া), অর্ডারকৃত পণ্য আর অর্থের সারাংশ (পণ্যের মোট, কুপন ছাড়, ডেলিভারি চার্জ, সর্বমোট) দেখে নিন।
  2. ফ্রড চেক অংশে দেখুন এই নম্বরের আগে কয়টি পার্সেল ছিল, কয়টি ডেলিভারি হয়েছে, আর সততার অন্য দোকানে তার রেকর্ড কেমন। সন্দেহ হলে কল করে নিশ্চিত হন; ভুয়া হলে নম্বরটি ব্লক করুন।
  3. অ্যাকশন অংশে পরের ধাপের বাটন চাপুন: অর্ডার নিশ্চিত করুন → প্রস্তুত হচ্ছে → পাঠানো হয়েছে → ডেলিভার্ড হয়েছে।
  4. প্রতি ধাপে কাস্টমারকে জানাতে WhatsApp মেসেজ পাঠান চাপুন।

মনে রাখুন: অর্ডার নিশ্চিত করলেই ERP-তে বিক্রির বিল তৈরি হয় আর স্টক কমে। অর্ডারের উপরে লেখা আসে ERP বিল তৈরি হয়েছে, পাশে বিল দেখুন →।

বাতিল, ফেরত আর টাকা ফেরত

  • পাঠানোর আগে: অর্ডার বাতিল করুন।
  • টাকা আগে নেওয়া থাকলে: বাতিল ও টাকা ফেরত।
  • ডেলিভারির পর কাস্টমার ফেরত দিলে: পণ্য ফেরত নিন। কোন পণ্য কয়টা ফেরত, ভালো হলে স্টকে ফেরে, নষ্ট হলে লেখা থাকে "নষ্ট — স্টকে যায়নি"। টাকা নগদে ফেরত দিতে পারেন বা কাস্টমারের হিসাবে জমা রাখতে পারেন।

ফেরত হলে ফেরত অংশে তারিখ, টাকা আর কীভাবে ফেরত দিলেন তা থাকে; সারাংশে কাস্টমার রাখলেন কত তা দেখায়।

অসম্পূর্ণ অর্ডার

যে কাস্টমার চেকআউটে মোবাইল নম্বর দিয়ে অর্ডার শেষ না করে চলে গেছেন, তাঁরা অনলাইন শপ → অসম্পূর্ণ অর্ডার-এ থাকেন। কল দিয়ে অর্ডারটা নিশ্চিত করার সুযোগ।

মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের অনলাইন শপ অংশেও অনলাইন অর্ডার, ফ্রড চেক, কুরিয়ার আর অসম্পূর্ণ অর্ডার আছে; ধাপগুলো একই।

আরও: কুরিয়ারে পার্সেল বুক · অনলাইন শপ চালু

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

অনলাইন শপের অর্ডার সামলাবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস