অনলাইন শপ চালু করবেন কীভাবে
দোকানের নাম, ঠিকানা (URL), লোগো, ডেলিভারি চার্জ আর পেমেন্টের নিয়ম দিয়ে অনলাইন শপ সাজান, কোন পণ্য অনলাইনে দেখাবে তা ঠিক করুন, তারপর স্টোর সক্রিয় করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
অনলাইন শপ একটি পেইড অ্যাড-অন; ফ্রি ট্রায়ালে নেই। স্টোর সাজানো যায় আগেই, কিন্তু কাস্টমারের জন্য খুলতে (সক্রিয় করতে) প্যাকেজে অনলাইন শপ যোগ করতে হয়। প্যাকেজ না থাকলে পাতায় প্যাকেজ দেখুন → বাটন আসে।
স্টোরের পণ্য, দাম আর স্টক আপনার ERP-র সাথেই চলে: অনলাইনে অর্ডার এলে স্টক কমে, বিল হয়।
১. স্টোরের তথ্য দিন
- অনলাইন শপ খুলুন, উপরে স্টোর সেটিংস চাপুন (প্রথমবার হলে এখনই স্টোর তৈরি করুন →)। পাতার নাম অনলাইন শপ সেটআপ।
- স্টোর পরিচয়: স্টোর নাম \, URL Slug \ (দোকানের ঠিকানার শেষ অংশ; শুধু ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর - দিয়ে), বিবরণ, লোগো URL, ব্যানার URL।
- যোগাযোগ: ফোন, ইমেইল, ঠিকানা। নতুন অর্ডারের SMS নম্বর (ঐচ্ছিক) দিলে প্রতিটি নতুন অর্ডারের SMS সেই নম্বরে যায়।
- থিম কালার বাছুন।
- ডেলিভারি এরিয়া: শুরুতে থাকে "ঢাকা ৳৬০" আর "ঢাকার বাইরে ৳১২০"। নিজের মতো বদলান, বা + এরিয়া যোগ করুন।
- পেমেন্ট অপশন: ক্যাশ অন ডেলিভারি (COD) আর/অথবা অনলাইন পেমেন্ট (bKash / Nagad / কার্ড)।
- ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন দিলে মার্কেটিং ট্র্যাকিং-এ Facebook Pixel আর GA4 Measurement ID দিন; না দিলে খালি রাখুন।
- স্টোর সক্রিয় করুন চালু করুন (বন্ধ থাকলে কেউ স্টোর দেখতে পায় না)।
- সেটিংস সেভ করুন চাপুন।
২. ডিজাইন সাজান
স্টোর সেটিংস পাতার উপরে স্টোর ডিজাইন চাপুন। বাঁয়ে বদলান, ডানে সাথে সাথে দেখুন: সেকশন, স্টাইল আর দোকানের তথ্য ট্যাব। শেষে সংরক্ষণ করুন; লেখা আসে "ডিজাইন সংরক্ষণ হয়েছে — দোকানে এখন এটাই দেখাচ্ছে"। আসল দোকান দেখতে দোকান দেখুন।
৩. কোন পণ্য অনলাইনে দেখাবে
অনলাইন শপ → পণ্য সেটআপ (পণ্যের তালিকা) থেকে পণ্য অনলাইনে দেখান বা লুকান। পণ্যের ফর্মের অনলাইন শপ ট্যাবে অনলাইনের ছবি আর বিবরণ দিন।
অনলাইন শপের অন্য পাতা
অনলাইন শপ পাতায় মোট বিক্রি, এ মাসের বিক্রি, গড় অর্ডার আর অপেক্ষমাণ অর্ডার দেখায়। নিচে কার্ডে: অর্ডার ইনবক্স, পণ্য সেটআপ, অনলাইন কাস্টমার, অ্যাফিলিয়েট, ব্র্যান্ড, ল্যান্ডিং পেজ, অসম্পূর্ণ অর্ডার, মার্কেটিং (কুপন ও রিভিউ) আর স্টোর সেটিংস।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের অনলাইন শপ অংশেও স্টোর সেটিংস, ডিজাইন টেমপ্লেট আর অনলাইন পণ্য আছে। দোকানের লিংক শেয়ার করতেও অ্যাপ থেকে সুবিধা।
পরের ধাপ: অনলাইন অর্ডার সামলানো · কুরিয়ারে পার্সেল বুক