কিস্তির টাকা আদায় করবেন কীভাবে
কিস্তির খাতা থেকে বা চুক্তির পাতা থেকে কিস্তি গ্রহণ করুন, বিলম্ব ফি নিন, রসিদ দিন; চাইলে বাকি পুরো টাকা নিয়ে চুক্তি আগেই শেষ করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
দোকানের সব কিস্তির চুক্তি আর আদায় এক জায়গায়: কিস্তি পাতা। মেনুর কিস্তি আদায় খুললেও এই পাতাই খোলে, শুধু ইলেকট্রনিক্স বিক্রির চুক্তিগুলো ছাঁকা অবস্থায়।
উপরে চারটি ঘর: সক্রিয় চুক্তি, মোট বাকি, মেয়াদ পার কিস্তি, এই মাসে আদায়। কোথা থেকে দিয়ে কোন ধরনের বিক্রির চুক্তি দেখবেন তা বাছতে পারেন।
তালিকা থেকে কিস্তি নিন
- কিস্তি পাতায় মেয়াদ পার বা আসন্ন (৩০ দিন) ট্যাব খুলুন।
- কাস্টমারের সারিতে গ্রহণ চাপুন। ডায়ালগের নাম কিস্তি গ্রহণ; উপরে কিস্তি নম্বর, তারিখ আর বাকি দেখায়।
- পরিমাণ (৳) \* দিন। কম দিলে কিস্তিটা আংশিক হয়।
- দেরির জন্য টাকা নিলে বিলম্ব ফি (৳) লিখুন।
- তারিখ \*, পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, Nagad, রকেট বা ব্যাংক) আর দরকারে নোট দিন।
- গ্রহণ করুন চাপুন।
চুক্তির পাতা থেকে
- সব চুক্তি ট্যাবে চুক্তিতে চাপুন।
- উপরে মোট দাম, ডাউন পেমেন্ট, মোট আদায়, বাকি আর পরিশোধের অগ্রগতি।
- কিস্তির তালিকা-য় প্রতিটি কিস্তির তারিখ, পরিমাণ, পরিশোধ আর অবস্থা (বাকি, আংশিক, পরিশোধ, মেয়াদ পার, গ্রেস)। যে কিস্তি নেবেন তার পাশে গ্রহণ চাপুন, তারপর উপরের মতো।
- নিচে পেমেন্ট ইতিহাস। প্রতিটি পেমেন্টের পাশে রসিদ নামানো যায়।
ভুল এন্ট্রি হলে পেমেন্টের পাশে রিভার্স চাপুন; হিসাব ফিরিয়ে নেওয়া হয়।
আগাম পরিশোধ: চুক্তি আগেই শেষ
কাস্টমার বাকি পুরো টাকা একবারে দিতে চাইলে চুক্তির পাতায় আগাম পরিশোধ চাপুন।
- দেখায় মোট বাকি, এর মধ্যে এখনো না-আসা সুদ, আর এখন নেবেন।
- চাইলে বাকি সুদ মাফ — কাস্টমার শুধু মূল টাকা দেবে টিক দিন।
- তারিখ আর পেমেন্ট পদ্ধতি দিয়ে ৳… নিন ও চুক্তি শেষ করুন চাপুন।
চুক্তির অন্য কাজ
- চুক্তি PDF: কাস্টমারের সই নেওয়ার কাগজ।
- কাস্টমারের খাতা: কাস্টমারের পুরো লেনদেন।
- বাতিল: কারণ লিখে চুক্তি বাতিল। বিলের সাথে হওয়া চুক্তি বিল থেকেই বাতিল করতে হয় (বাতিল: বিক্রি থেকে); বিক্রি বাতিল করলে কিস্তিও বাতিল হয়।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের কিস্তি বিক্রি অংশে মেয়াদ পার হওয়া কিস্তি আদায় থেকে কিস্তি নেওয়া যায়। এর জন্য ইন্টারনেট লাগে।