কিস্তিতে পণ্য বিক্রি করবেন কীভাবে
ফ্রিজ, টিভি বা মোবাইল কিস্তিতে বিক্রি করুন; সিরিয়াল, ডাউন পেমেন্ট, মেয়াদ, সুদ আর জামিনদার দিয়ে চুক্তি তৈরি করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
ইলেকট্রনিক্স ও মোবাইলের দোকানে কিস্তি সবসময় চালু থাকে। অন্য দোকানে চালু করতে সেটিংস → ফিচার সেটিংস → অ্যাড-অন মডিউল-এ কিস্তিতে বিক্রি চালু করুন। কিস্তিতে বিক্রির তিনটি পথ আছে, তিনটিই শেষে একটা কিস্তির চুক্তি তৈরি করে।
পথ ১: সিরিয়ালসহ কিস্তি বিক্রি (ইলেকট্রনিক্স)
- বিক্রি → বিক্রি ও কিস্তি খুলুন, নতুন বিক্রি চাপুন। পাতার নাম নতুন কিস্তি বিক্রি।
- কাস্টমার \* খুঁজুন (নাম / মোবাইল / এলাকা), না থাকলে + নতুন কাস্টমার।
- পণ্য মডেল \* বাছুন।
- বিক্রির তারিখ \*, দরকারে ডেলিভারির তারিখ, আদায়ের এলাকা আর NID ডকুমেন্ট লিংক দিন।
- সিরিয়াল / ইউনিট থেকে কোন সিরিয়ালের পণ্য দিচ্ছেন বাছুন। একাধিক ইউনিট একসাথে দিলে একাধিক সিরিয়াল বাছুন। পণ্যে ওয়ারেন্টি থাকলে লেখা আসে কত মাস, বিক্রির তারিখ থেকে গোনা হবে।
- মূল্য ও কিস্তির তথ্য-এ কিস্তি পেমেন্ট বাছুন (নগদে বিক্রি হলে নগদ পেমেন্ট)।
- পণ্যের মূল্য (৳) \, ডাউন পেমেন্ট (৳), মেয়াদ (মাস) \ দিন।
- সুদ নিলে মাসিক সুদের হার (%) (০% দিলে সুদমুক্ত), দরকারে গ্রেস পিরিয়ড (মাস) আর সুদের পদ্ধতি: ফ্ল্যাট রেট বা রিডিউসিং ব্যালেন্স।
- পাশে কিস্তির হিসাব দেখে নিন: মূল টাকা, মোট সুদ, মোট পরিশোধযোগ্য, মাসিক কিস্তি।
- জামিনদার অংশে নাম, ফোন, সম্পর্ক, NID নম্বর আর ঠিকানা লিখুন; একাধিক হলে + আরো যোগ করুন।
- বিক্রি সংরক্ষণ করুন চাপুন।
পথ ২: সাধারণ বিলেই কিস্তি
বিক্রির বিল বা দ্রুত বিল-এ পণ্য যোগ করার পর কিস্তিতে বিক্রি চালু করুন।
- কিস্তি-র সংখ্যা আর একক (মাস বা সপ্তাহ) দিন।
- মাসিক সুদ % (বা সাপ্তাহিক) আর শুরুর তারিখ দিন।
- প্রাপ্ত পরিমাণ ঘরে যা এখন নিলেন সেটাই ডাউন পেমেন্ট; বিলের বাকিটা কিস্তিতে যাবে।
- বিল সংরক্ষণ করুন। বিল হয়, তারপর কিস্তির চুক্তি নিজে থেকে তৈরি হয় ("কিস্তির চুক্তি তৈরি হয়েছে")।
আগের কোনো বিলের বাকি কিস্তিতে দিতে চাইলে বিলটি খুলে কিস্তিতে রূপান্তর চাপুন।
পথ ৩: শুধু চুক্তি
পণ্য স্টক থেকে না গেলেও (যেমন সেবা) কিস্তি → নতুন চুক্তি দিয়ে চুক্তি করা যায়: কাস্টমার, পণ্য/সেবার বিবরণ, কত দিনে একবার, মোট দাম (৳), ডাউন পেমেন্ট (৳), কিস্তির সংখ্যা, শুরুর তারিখ, সুদের হিসাব দিয়ে চুক্তি তৈরি করুন।
মনে রাখুন: সাপ্তাহিক বা দৈনিক কিস্তি চলে সাপ্তাহিক/দৈনিক কিস্তি ফিচার চালু থাকলে (শুরু থেকেই চালু)। চুক্তির PDF, রসিদ আর স্বয়ংক্রিয় SMS-ও আলাদা ফিচার, ফিচার সেটিংস → কিস্তিতে বিক্রি → ভেতরের ফিচার-এ।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপে কিস্তির চুক্তি দেখা আর কিস্তি আদায় করা যায়; নতুন কিস্তি চুক্তি আপাতত ওয়েব থেকে করুন।
পরের ধাপ: কিস্তি আদায় · মেয়াদ পার কিস্তির তালিকা