ক্রয় লিখবেন কীভাবে
সাপ্লায়ারের কাছ থেকে পণ্য কিনলে ক্রয় লিখুন; স্টক বাড়বে আর দেনার হিসাব থাকবে।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
পণ্য কিনে দোকানে আনলে সেদিনই ক্রয় লিখুন। ক্রয় সেভ করলে পণ্য স্টকে যোগ হয়, আর যা পরিশোধ করেননি তা সাপ্লায়ারের দেনা হিসেবে থাকে।
ধাপগুলো
- বাম মেনুতে ক্রয় খুলে ক্রয় তালিকা চাপুন।
- নতুন ক্রয় চাপুন।
- সাপ্লায়ার বাছাই করুন ঘরে সাপ্লায়ার বাছাই করুন। নতুন হলে + নতুন সাপ্লায়ার চাপুন।
- তারিখ দেখে নিন। সাপ্লায়ারের চালানে নম্বর থাকলে কোম্পানির চালান নং ঘরে লিখুন, পরে খুঁজতে সুবিধা।
- পণ্য খুঁজুন বা স্ক্যান করুন ঘরে পণ্য খুঁজে যোগ করুন।
- প্রতিটা লাইনে পরিমাণ আর দাম (কেনা দাম) লিখুন। পাশে গতবার কত দামে কিনেছিলেন তা দেখায়।
- ছাড় বা ভ্যাট থাকলে লিখুন। বিলের মোট মিলিয়ে নিন।
- পেমেন্ট মাধ্যম বাছাই করুন আর পরিশোধিত পরিমাণ লিখুন। এখন কিছু না দিলে ০ রাখুন।
- ক্রয় সংরক্ষণ চাপুন।
মনে রাখুন: কোনো পণ্য তালিকায় না থাকলে আগে পণ্যটা যোগ করুন, তারপর ক্রয় লিখুন।
আগের দেনা আর অগ্রিম
সাপ্লায়ারের কাছে আগের দেনা থাকলে আগের দেনা দেখায়, আর আগে অগ্রিম দেওয়া থাকলে আগের অগ্রিম। পরিশোধিত পরিমাণ ঘরের নিচের বোতাম:
- শুধু বিল: শুধু এই ক্রয়ের টাকা।
- সব: এই ক্রয় আর আগের সব দেনা।
চালানে যা লেখা, এসেছে তার চেয়ে কম
কোম্পানির চালান নং লিখলে প্রতিটা লাইনে চালানে কত আর এসেছে দুইটা ঘর আসে। পণ্য গুনে কম বা বেশি পেলে দুটোই লিখুন। স্টকে যোগ হয় যা আসলে এসেছে, আর কম-বেশির হিসাব ক্রয়ের বিবরণে থাকে।
পরে টাকা দিলে
দেনা শোধ করতে সাপ্লায়ারকে টাকা দিন। ভুল বা নষ্ট পণ্য সাপ্লায়ারকে ফেরত দিতে ক্রয় তালিকা-য় সেই ক্রয়ের পাশের ফেরত দিন চাপুন।