মূল কনটেন্টে যান

সাপ্লায়ারকে টাকা দিন

সাপ্লায়ারের দেনা শোধ করলে পেমেন্ট লিখুন; কার কাছে কত দেনা তাও দেখে নিন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

ক্রয়ের সময় পুরো টাকা না দিলে বাকিটা সাপ্লায়ারের দেনা হিসেবে থাকে। পরে টাকা দিলে সেটা পেমেন্ট হিসেবে লিখুন।

ধাপগুলো

  1. বাম মেনুতে সাপ্লায়ার খুলে সাপ্লায়ারকে পরিশোধ চাপুন।
  2. নতুন পেমেন্ট চাপুন। সাপ্লায়ার পেমেন্ট ঘর খুলবে।
  3. সাপ্লায়ারের নাম বা মোবাইল লিখে বাছাই করুন।
  4. তারিখ আর পরিমাণ লিখুন।
  5. পেমেন্ট পদ্ধতি বাছাই করুন। ব্যাংক বা মোবাইল ওয়ালেট একাধিক থাকলে কোন অ্যাকাউন্ট থেকে দিলেন তাও বাছাই করুন।
  6. চেক দিলে আরও তথ্য খুলে রেফারেন্স নম্বর ঘরে চেক নম্বর লিখুন।
  7. পেমেন্ট রেকর্ড করুন চাপুন।

টাকা যে অ্যাকাউন্ট থেকে দিলেন সেখান থেকে কমে, আর সাপ্লায়ারের দেনাও কমে।

মনে রাখুন: কেনার দিনেই টাকা দিলে আলাদা পেমেন্ট লাগে না: ক্রয়ের পরিশোধিত পরিমাণ ঘরে লিখলেই হয়। দেখুন ক্রয় লিখবেন কীভাবে।

কার কাছে কত দেনা

সাপ্লায়ার মেনুতে সাপ্লায়ার তালিকা খুলুন। প্রদেয় ঘরে প্রতিটা সাপ্লায়ারের দেনা দেখায়, উপরে মোট প্রদেয়। শুধু যাদের দেনা আছে তাদের দেখতে প্রদেয় আছে এমন বাছাই করুন।

সাপ্লায়ারের সারির প্রোফাইল দেখুন থেকে তার সব ক্রয় আর পেমেন্ট দেখা যায়, আর বিবরণী প্রিন্ট করে হিসাব মিলিয়ে নেওয়া যায়। সারির পেমেন্ট করুন চাপলেও সরাসরি পেমেন্টের ঘর খোলে।

বাকি ও আদায়: আরও লেখা

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

সাপ্লায়ারকে টাকা দিন — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস