মূল কনটেন্টে যান

দিনের ও মাসের হিসাব দেখুন

ডে বুক, ক্যাশবুক আর লাভ-ক্ষতি দিয়ে দিনশেষে ক্যাশ মেলান আর মাসের লাভ দেখুন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

সব রিপোর্ট বাম মেনুর রিপোর্ট অংশে। রোজের কাজে তিনটা রিপোর্টই যথেষ্ট: ডে বুক, ক্যাশবুক আর লাভ-ক্ষতি।

দিনশেষে: ডে বুক

একদিনে যা যা হয়েছে, বিক্রি, ক্রয়, আদায়, খরচ, সব এক তালিকায়।

  1. রিপোর্ট মেনুতে ডে বুক চাপুন। আজকের দিন খোলে।
  2. অন্য দিন দেখতে আগের দিন / পরের দিন চাপুন, অথবা তারিখ বদলান।
  3. প্রতিটা লেনদেনের ধরন, বিবরণ আর টাকা দেখায়: কোনটা নগদ, কোনটা বাকি।

ক্যাশ মেলাতে: ক্যাশবুক

ক্যাশে কত টাকা ঢুকল, কত বের হলো, আর দিনশেষে কত থাকার কথা।

  1. রিপোর্ট মেনুতে ক্যাশবুক চাপুন।
  2. শুরুর তারিখ আর শেষ তারিখ দিন।
  3. শেষের ব্যালান্স ড্রয়ারের টাকার সাথে মিলিয়ে নিন।

মনে রাখুন: না মিললে ডে বুকে দেখুন কোনো বিক্রি, খরচ বা আদায় লেখা বাদ পড়েছে কিনা। বিকাশ বা ব্যাংকে নেওয়া টাকা ক্যাশে আসে না, সেটা তার নিজের অ্যাকাউন্টে থাকে।

মাস শেষে: লাভ-ক্ষতি

  1. রিপোর্ট মেনুতে লাভ-ক্ষতি চাপুন।
  2. মাসের প্রথম দিন শুরুর তারিখ, শেষ দিন শেষ তারিখ দিন।
  3. উপরে মোট আয়, তারপর বিক্রিত পণ্যের খরচ, তা বাদ দিয়ে গ্রস মুনাফা। তারপর দোকানের খরচ (পরিচালন ব্যয়) বাদ দিয়ে শেষে নিট মুনাফা, বা লোকসান হলে নিট লোকসান।

লাভ ঠিক আসতে পণ্যের ক্রয়ের দাম দেওয়া থাকতে হবে, আর সব খরচ লেখা থাকতে হবে। দেখুন দোকান খরচ লিখবেন কীভাবে।

আরও রিপোর্ট

রিপোর্ট মেনুতে সব রিপোর্ট খুললে সব রিপোর্ট ভাগ করে সাজানো: বিক্রি, ক্রয়, স্টক, কাস্টমার ও সাপ্লায়ার, হিসাবের খাতা, ভ্যাট ইত্যাদি। মেনুতেই সরাসরি আছে:

  • কাস্টমারের বাকির তালিকা: কার কাছে কত বাকি, কত দিনের।
  • বিক্রির রিপোর্ট: কোন সময়ে কত বিক্রি।
  • স্টক রিপোর্ট: কোন পণ্য কতটা আছে, কত টাকার।

প্রিন্ট, PDF, Excel

প্রতিটা রিপোর্টের উপরে প্রিন্ট আর PDF বোতাম আছে। PDF ফাইল WhatsApp-এ পাঠানো যায়। অনেক রিপোর্টে Excel বোতামও আছে, হিসাবরক্ষককে সংখ্যাগুলো দিতে সুবিধা। একাধিক শাখা থাকলে শাখা বাছাই করে শুধু সেই শাখার হিসাব দেখা যায়।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

দিনের ও মাসের হিসাব দেখুন — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস