দোকান খরচ লিখবেন কীভাবে
ভাড়া, বিদ্যুৎ, চা-নাস্তার মতো রোজের খরচ খাত ধরে লিখুন; মাসের মোট খরচ নিজে থেকে হিসাব হয়।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
যে টাকা ব্যবসা চালাতে যায় কিন্তু পণ্য কেনায় নয়, যেমন দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, স্টেশনারি, চা-নাস্তা, তা খরচ হিসেবে লিখুন। তাহলে লাভ-ক্ষতির হিসাব ঠিক আসে।
খরচ লেখার ধাপ
- বাম মেনুতে হিসাব খুলে খরচ চাপুন। দোকান খরচ পাতা খুলবে।
- নতুন খরচ চাপুন।
- কোথা থেকে দিলেন বাছাই করুন: ক্যাশ, ব্যাংক বা মোবাইল ওয়ালেট।
- তারিখ দেখে নিন।
- খরচের খাত বাছাই করুন, পাশে পরিমাণ লিখুন।
- এক রসিদে কয়েকটা খাত থাকলে + আরেকটা খাত চেপে আরেক লাইন যোগ করুন। নিচে মোট দেখায়।
- দরকার হলে বিবরণ আর কাকে দিলেন লিখুন।
- খরচ সেভ করুন চাপুন।
মনে রাখুন: পণ্য কিনলে সেটা খরচ নয়, ক্রয়। কর্মীর বেতন দিলে কর্মী ও বেতন মেনু থেকে দিন, তাহলে বেতনের হিসাবও থাকে।
নিজের খাত বানান
তালিকায় পছন্দের খাত না থাকলে খাত সাজান চাপুন। সেখানে নতুন খাত যোগ, নাম বদল বা অদরকারি খাত সরানো যায়।
কত খরচ হলো
পাতার উপরে আজকের খরচ আর এই মাসের খরচ দেখায়। অন্য সময়ের খরচ দেখতে সময় বদলান, অথবা সব খাত থেকে একটা খাত বাছাই করে শুধু সেই খাতের খরচ দেখুন।
এই পাতায় দোকানের সব খরচ একসাথে দেখায়, অন্য পাতা থেকে লেখা খরচও। মাস শেষে খরচ বাদ দিয়ে লাভ কত হলো তা দেখুন দিনের ও মাসের হিসাব দেখুন লেখায়।
খরচ নয়, আয়
ভাড়া পাওয়া বা পুরোনো জিনিস বিক্রির মতো বিক্রির বাইরের টাকা পেলে হিসাব মেনুতে আয় থেকে নতুন আয় লিখুন। ধাপগুলো খরচের মতোই।