মূল কনটেন্টে যান

বিক্রির বিল তৈরি করবেন কীভাবে

কাস্টমার, পণ্য আর টাকা লিখে বিক্রির বিল সেভ ও প্রিন্ট করার ধাপ।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

কাউন্টারে দ্রুত বিক্রির জন্য দ্রুত বিল আছে (দ্রুত বিলে কাউন্টারে বিক্রি)। বাকিতে বিক্রি, পাইকারি বিল বা অনেক পণ্যের বিল এই পাতায় করা সুবিধা।

ধাপগুলো

  1. বাম মেনুতে বিক্রি খুলে বিক্রির বিল চাপুন।
  2. উপরে ডান দিকে নতুন বিল চাপুন। নতুন বিক্রি পাতা খুলবে।
  3. কাস্টমার বাছাই করুন ঘরে নাম বা মোবাইল লিখে কাস্টমার বাছাই করুন। নতুন কাস্টমার হলে + নতুন কাস্টমার চাপুন, বিল না ছেড়েই যোগ হয়ে যাবে।
  4. পণ্য খুঁজুন বা স্ক্যান করুন ঘরে পণ্যের নাম, SKU বা বারকোড দিন। বারকোড স্ক্যানার থাকলে স্ক্যান করলেই পণ্য যোগ হয়।
  5. প্রতিটা লাইনে পরিমাণ আর দাম ঠিক করুন। ছাড় থাকলে ছাড় ঘরে লিখুন।
  6. ডান পাশে পেমেন্ট মাধ্যম বাছাই করুন: নগদ, বিকাশ, Nagad, ব্যাংক, চেক বা কার্ড।
  7. প্রাপ্ত পরিমাণ ঘরে কাস্টমার এখন কত দিলেন তা লিখুন। পুরো টাকা দিলে নিচের সম্পূর্ণ চাপুন।
  8. বিক্রি সম্পন্ন চাপুন।

বিল সেভ হলে স্টক থেকে পণ্য কমে যায়, আর টাকা ক্যাশে বা যে মাধ্যমে নিলেন সেখানে জমা হয়।

বাকিতে বিক্রি

প্রাপ্ত পরিমাণ বিলের চেয়ে কম দিলে বাকিটা কাস্টমারের খাতায় বর্তমান বাকি হিসেবে লেখা হয়। পুরো বিল বাকি রাখতে প্রাপ্ত পরিমাণ ০ রাখুন।

কাস্টমারের আগের বাকি থাকলে পাতায় আগের বাকি দেখায়। তখন প্রাপ্ত পরিমাণ ঘরের নিচে দুইটা বোতাম পাবেন:

  • শুধু বিল: শুধু এই বিলের টাকা।
  • সব: এই বিল আর আগের সব বাকি একসাথে।

মনে রাখুন: বাকিতে বিক্রি করতে কাস্টমার বাছাই করতেই হবে। কাস্টমার ছাড়া বিল মানে নগদ বিক্রি।

পরে শেষ করবেন? হোল্ড করুন

কাস্টমার কিছু আনতে গেলে বা দাম নিয়ে কথা চললে হোল্ড চাপুন। বিলটা রাখা থাকে, পাতার উপরে হোল্ড তালিকা থেকে এক চাপে আবার খোলা যায়।

প্রিন্ট

বিল কোথায় ছাপা হবে, A4 পাতায় না থার্মাল রসিদে, তা সেটিংসে ঠিক করা থাকে। সেভ হলেই প্রিন্ট খুলুক চাইলে সেটাও চালু করা যায়। দেখুন বিল প্রিন্ট: A4 আর থার্মাল।

ভুল হলে

বিক্রির বিল তালিকা থেকে বিলটা খুলে সম্পাদনা চাপুন, ঠিক করে সংশোধন সংরক্ষণ চাপুন। পণ্য ফেরত এলে বিল বদলাবেন না, বিক্রি ফেরত নিন।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

বিক্রির বিল তৈরি করবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস