মূল কনটেন্টে যান

বিক্রি ফেরত নেবেন কীভাবে

কাস্টমার পণ্য ফেরত দিলে বিল নম্বর দিয়ে ফেরত নিন; টাকা ফেরত দিন বা বাকি থেকে কাটুন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

পণ্য ফেরত এলে পুরোনো বিল বদলাবেন না। ফেরত আলাদা করে নিলে স্টক আর টাকার হিসাব দুটোই ঠিক থাকে, আর কবে কী ফেরত এলো তার রেকর্ড থাকে।

ধাপগুলো

  1. বাম মেনুতে বিক্রি খুলে বিক্রি ফেরত চাপুন।
  2. বিক্রির বিল নম্বর ঘরে রসিদের বিল নম্বর লিখে খুঁজুন চাপুন।
  3. বিলের পণ্যগুলো দেখাবে, পাশে কত বিক্রিত হয়েছিল। যে পণ্য ফেরত আসছে তার ফেরত পরিমাণ লিখুন।
  4. ফেরতের কারণ লিখুন, যেমন সাইজ মেলেনি বা পণ্য নষ্ট।
  5. ফেরতের ধরন বাছাই করুন:
    • নগদ ফেরত: কাস্টমারকে টাকা হাতে ফেরত দিচ্ছেন। রিফান্ড পদ্ধতি বাছাই করুন।
    • বাকি থেকে কাটা: টাকা না দিয়ে কাস্টমারের বাকি থেকে কমিয়ে দিচ্ছেন।
  6. মোট রিফান্ড মিলিয়ে দেখে ফেরত নিশ্চিত করুন চাপুন।
  7. কাস্টমারকে কাগজ দিতে ক্রেডিট নোট প্রিন্ট চাপুন।

ফেরত নেওয়া পণ্য স্টকে আবার যোগ হয়।

মনে রাখুন: বিল নম্বর না পেলে বিক্রির বিল তালিকায় কাস্টমারের নাম বা তারিখ দিয়ে খুঁজে বিলটা বের করুন, তারপর নম্বরটা এখানে দিন।

নষ্ট পণ্য ফেরত এলে

পণ্য আর বিক্রি করা যাবে না এমন হলে ফেরত নেওয়ার পর স্টক সমন্বয় করে কারণ ক্ষতিগ্রস্ত দিন। দেখুন স্টক গুনে মিলিয়ে নিন।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

বিক্রি ফেরত নেবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস