মূল কনটেন্টে যান

কোম্পানি পোর্টালের মতো চেহারা চালু করবেন কীভাবে

কোম্পানির নিজের পোর্টালে অভ্যস্ত ডিলারের জন্য রং আর সকালের লোড, দিনশেষ ও চালান গ্রহণের পাতা সেই পোর্টালের মতো সাজানো যায়।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

অনেক কোম্পানির ডিলারদের জন্য নিজস্ব পোর্টাল আছে, যেখানে সকালের লোডকে বলে "Sales Out", দিনশেষকে "Sales In", আর কোম্পানির পণ্য আসাকে "Challan Receive"। ম্যানেজার যেন একই চালান দুই নিয়মে লিখতে না শেখেন, তাই সততা বিজনেসে সেই চেহারা আর পাতার ক্রম চালু করা যায়।

চালু করুন

  1. সেটিংস → ফিচার সেটিংস খুলুন।
  2. অ্যাড-অন মডিউল অংশে ডিস্ট্রিবিউশন চালু আছে দেখে নিন (ডিলারের দোকানে শুরু থেকেই থাকে)।
  3. তার ভেতরের ফিচার-এ কোম্পানি পোর্টালের মতো চেহারা চালু করুন। বদল সাথে সাথে সংরক্ষিত হয়।

শুরুতে এটা বন্ধ থাকে। যেকোনো দোকান চালু বা বন্ধ করতে পারে।

চালু করলে কী বদলায়

  • পুরো ড্যাশবোর্ড নেভি-টিল রঙে আসে। বিল, চালান আর অন্য প্রিন্টের পাতা আগের রঙেই থাকে।
  • নতুন লোড শিট পাতাটা হয় ডিলার সেলস আউট — সকালের লোড: উপরে গুদাম, টেরিটরি, রুট, SR, ভ্যান, হাতে লেখা চালান নং, নম্বর প্লেট, বাইরের লোক; নিচে গুদামের সব পণ্যের তালিকা, যেখানে প্রতি পণ্যে দাম, স্টক, পরিমাণ আর টাকা।
  • ভ্যান ও লোড শিট পাতার উপরে চালান গ্রহণ আর দিনশেষের হিসাব বাটন আসে।
  • দিনশেষের তালিকার শিরোনাম হয় ডিলার সেলস ইন — দিনশেষের হিসাব।
  • ক্রয়ের ট্যাবে চালান গ্রহণ পাতা যোগ হয়।

পোর্টাল ধাঁচে সকালের লোড

  1. ভ্যান ও লোড শিট → নতুন লোড শিট চাপুন।
  2. রুট, SR আর ভ্যান বাছুন (তিনটিই লাগবে)। টেরিটরি দিয়ে রুটের তালিকা ছোট করা যায়।
  3. হাতে লেখা চালান নং দিন; এখানে এটা বাধ্যতামূলক।
  4. পণ্যের তালিকায় যে পণ্য নেবেন তার পরিমাণ লিখুন। স্টকের বেশি দিলে সেই পণ্যের নাম দিয়ে ভুল দেখায়।
  5. চালান তৈরি ও ভ্যানে তুলুন চাপুন, নিশ্চিত করুন। এক ধাপেই চালান তৈরি হয় আর পণ্য ভ্যানে ওঠে। পরে তুলতে চাইলে খসড়া রাখুন; সব মুছে আবার শুরু করতে মুছে নতুন।

মনে রাখুন: লোড নং নিজে থেকে বসে, সেভ করলে দেখাবে।

আরও পড়ুন: দিনশেষের হিসাব · কোম্পানির চালান গ্রহণ · ফ্রি-স্যাম্পলিং ও ইনসেন্টিভ

মোবাইল/পিসি অ্যাপে: এই চেহারা এখন শুধু ওয়েবে আছে। অ্যাপ আগের মতোই দেখায়।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

কোম্পানি পোর্টালের মতো চেহারা চালু করবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস