ফ্রি-স্যাম্পলিং আর ইনসেন্টিভের হিসাব রাখবেন কীভাবে
কোম্পানির নিয়মে দিনশেষের ফ্রি ভাগ করে লিখুন, পণ্যভিত্তিক ইনসেন্টিভ আর খালি প্যাকেটের নিয়ম বসান, মাসশেষে কোম্পানির ছকে রিপোর্ট প্রিন্ট করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
কিছু কোম্পানি ডিলারের কাছ থেকে প্রতি মাসে ফ্রি-স্যাম্পলিং আর ইনসেন্টিভের হিসাব চায়: কোন দিন কত বিক্রি, কোন ভাগে কত ফ্রি, ব্যবসায়ী ইনসেন্টিভ, খালি প্যাকেটের বদলে কত শলাকা দেওয়া হলো। সততা বিজনেসে এই হিসাব দিনশেষের হিসাব থেকেই তৈরি হয়।
চালু করুন
দুটো ফিচার লাগে, দুটোই সেটিংস → ফিচার সেটিংস → ডিস্ট্রিবিউশন → ভেতরের ফিচার-এ:
- দিনশেষের হিসাব ম্যানেজার লেখেন
- ফ্রি-স্যাম্পলিং, ইনসেন্টিভ ও খালি প্যাকেট (কোম্পানির নিয়মে)
দ্বিতীয়টা কাজ করে শুধু প্রথমটা চালু থাকলে।
নিয়ম বসান: ফ্রি-স্যাম্পলিং সেটিং
দিনশেষের হিসাব পাতার উপরে ফ্রি-স্যাম্পলিং সেটিং চাপুন।
- ফ্রির ধরন: শুরুতে চালু থাকে বিক্রয়কর্মী (SR), অফিসার (OP) আর গ্যাদারিং; TP আর BP বন্ধ। যেটা লাগবে চালু করুন, কোম্পানির কাগজে যে নাম সেটাই লিখুন, আর তীর দিয়ে ক্রম ঠিক করুন। চালু প্রতিটি ধরনের জন্য দিনশেষের হিসাবে একটা করে ঘর থাকে।
- পণ্যভিত্তিক নিয়ম: প্রতি পণ্যে ইনসেন্টিভ % দিন। ইনসেন্টিভ ধরা হয় নিট বিক্রির ওপর: ৫% হলে ৬০০০ শলাকায় ৩০০। খালি প্যাকেটের নিয়মে লিখুন কয়টি খালি প্যাকেট-এর বদলে শলাকা কত, যেমন ৫টি প্যাকেটে ১২। ঘর খালি রাখলে সেই পণ্যে নিয়ম নেই।
- সঙ্গী পণ্য (লাইটার): যে পণ্যের ফ্রি মাসিক রিপোর্টের লাইটার কলামে বসবে, সেটি বাছুন।
- সেভ করুন চাপুন। কোনো সারি লাল হলে আগে সেটা ঠিক করুন।
মনে রাখুন: সব পরিমাণ পণ্যের মূল এককে (যেমন শলাকা বা পিস)। বাড়তি প্যাকেট, যা নিয়মের সংখ্যায় পৌঁছায়নি, সেদিন কিছু পায় না।
দিনশেষে লিখুন
ফিচার চালু থাকলে দিনশেষের হিসাব টেবিলে ফ্রি / স্যাম্পল-এর বদলে আলাদা ঘর আসে: খালি প্যাকেট, প্যাকেটের বদলে, প্রতিটি চালু ফ্রির ধরন, ইনসেন্টিভ আর মোট বিক্রি।
- ইনসেন্টিভ আর প্যাকেটের বদলে খালি রাখলে নিয়মমতো হিসাব নিজে থেকে বসে। নিজে লিখলে সেটাই নেওয়া হয়।
- খালি প্যাকেট পূর্ণ সংখ্যায় লিখুন।
- সব ফ্রি (প্রতিটি ভাগ, ইনসেন্টিভ আর শলাকা) বিনা দামে SR-এর বিলে যায়।
মাসিক রিপোর্ট প্রিন্ট করুন
- রিপোর্ট → সব রিপোর্ট থেকে ফ্রি-স্যাম্পলিং ও ইনসেন্টিভ খুলুন।
- মাস বাছুন।
- পণ্য থেকে অন্তত একটি পণ্য বাছুন: এক ব্র্যান্ড, বা একসাথে কয়েকটি।
- দরকারে সঙ্গী পণ্য (লাইটার) আর একজন SR বাছুন (সব SR রাখলে সবার)।
- রিপোর্টের মাথায় কোম্পানি, ডিলার, এরিয়া, রিজিয়ন লিখে নিন।
- প্রিন্ট চাপুন।
মোবাইল/পিসি অ্যাপে: এই সেটিং, ফ্রি ভাগের দিনশেষের হিসাব আর মাসিক রিপোর্ট এখন শুধু ওয়েবে আছে।