ভ্যানের দিনশেষের হিসাব নেবেন কীভাবে
ভ্যান ফিরলে কত বিক্রি, কত ফেরত, কত ড্যামেজ আর ঘাটতি তা মিলিয়ে লোড শিট সেটেল করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
ভ্যান দিনশেষে গুদামে ফিরলে লোড শিটের পণ্যের হিসাব মেলাতে হয়। আপনার দোকানে কোন নিয়ম চালু, তার ওপর ভিত্তি করে দুই পথের একটা পাবেন।
| আপনার দোকানে | পথ |
|---|---|
| SR নিজের ফোনে প্রতিটি দোকানের বিল করেন | সেটেল করুন: শুধু ফেরত, ড্যামেজ আর ঘাটতি লিখবেন |
| SR ফোনে বিল করেন না, রাতে ম্যানেজার হিসাব লেখেন | দিনশেষের হিসাব (Sales In): প্রতি পণ্যে নিট বিক্রি লিখবেন |
দ্বিতীয় পথটা একটা ফিচার: সেটিংস → ফিচার সেটিংস → ডিস্ট্রিবিউশন → ভেতরের ফিচার → দিনশেষের হিসাব ম্যানেজার লেখেন। এটা বন্ধ থাকলে প্রথম পথ।
পথ ১: সেটেল করুন
- ডিস্ট্রিবিউশন → ভ্যান ও লোড শিট থেকে ভ্যানে অবস্থার লোড শিটটি খুলুন।
- সেটেল করুন চাপুন।
- প্রতিটি পণ্যের সারিতে ভ্যানে আছে দেখে ভালো ফেরত আর ক্ষতিগ্রস্ত লিখুন। বাকিটা নিজে থেকে ঘাটতি হিসেবে দেখায়।
- তারিখ আর দরকারে নোট দিয়ে সেটেল করুন চাপুন।
সেটেল হলে:
- ভালো পণ্য গুদামে ফেরে।
- ক্ষতিগ্রস্ত পণ্য ড্যামেজ স্টোরে যায় (ড্যামেজ স্টোর চালু থাকলে; নইলে খরচে লেখা হয়)।
- ঘাটতির পণ্য স্টক সমন্বয়ে খরচ হয়।
- ডেলিভারি না হওয়া অর্ডার গুদামে ফেরে।
পথ ২: দিনশেষের হিসাব (Sales In)
- ভ্যান ও লোড শিট পাতার উপরে দিনশেষের হিসাব চাপুন। ভ্যানে থাকা সব খোলা চালান তালিকায় আসে; সব SR ঘর থেকে একজন SR বেছে ছাঁকতে পারেন।
- চালানের সারিতে চাপুন। অথবা লোড শিট খুলে দিনশেষের হিসাব চাপুন।
- মেমো অংশে SR-এর মেমো বইয়ের শুরু আর শেষ নম্বর লিখুন। একাধিক মেমো বই হলে আরেক সারি মেমো চাপুন। মোট মেমো নিজে থেকে গোনা হয়।
- হিসাবের তারিখ দিন।
- পণ্যের হিসাব টেবিলে প্রতি পণ্যে নিট বিক্রি, ড্যামেজ আর ফ্রি / স্যাম্পল লিখুন। দরকারে দাম বদলাতে পারেন।
- ফেরত খালি রাখলে বাকি সবটা ফেরত ধরা হয়। কম ফেরত এলে গরমিল ঘরে দেখায়, যা ঘাটতি হিসেবে ওঠে।
- উপরে বিক্রির টাকা দেখে হিসাব সেভ করুন চাপুন, তারপর নিশ্চিত করুন।
মনে রাখুন: নিট বিক্রি SR-এর নামে একটা নগদ বিল হয়, আর টাকা SR-এর হাতে জমা ধরা হয়। হিসাব সেভ করার পর আর বদলানো যায় না, তাই সেভ করার আগে গরমিল ঘর দেখে নিন।
ফ্রি যদি কোম্পানির নিয়মে ভাগ করে লিখতে হয় (বিক্রয়কর্মী, অফিসার, গ্যাদারিং, ইনসেন্টিভ, খালি প্যাকেট), দেখুন ফ্রি-স্যাম্পলিং ও ইনসেন্টিভ।
এরপর: টাকা বুঝে নিন
পণ্যের হিসাব মেলার পর SR-এর হাতের টাকা বুঝে নিন: SR-এর টাকা বুঝে নেওয়া।
মোবাইল/পিসি অ্যাপে: SR ফোনের আমার ভ্যান থেকে দিন শেষ — সব পাঠান চাপেন, তাতে দিনের বিক্রি আর আদায় সার্ভারে যায়। ম্যানেজারের লেখা দিনশেষের হিসাব (Sales In) এখন শুধু ওয়েবে আছে।