মূল কনটেন্টে যান

কাস্টমারের বাকি আদায়

কাস্টমার পরে টাকা দিলে আদায় লিখুন, রসিদ দিন, আর বাকিদারদের SMS-এ তাগাদা দিন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

বাকিতে বিক্রি করলে টাকা কাস্টমারের খাতায় বাকি হিসেবে থাকে। কাস্টমার পরে টাকা দিলে সেটা বাকি আদায় হিসেবে লিখুন, তাহলে বাকি কমে আর টাকা ক্যাশে বা ব্যাংকে ওঠে।

আদায় লেখার ধাপ

  1. বাম মেনুতে কাস্টমার খুলে বাকি আদায় চাপুন।
  2. নতুন আদায় চাপুন। কাস্টমার থেকে আদায় ঘর খুলবে।
  3. কাস্টমারের নাম, এলাকা বা মোবাইল লিখে কাস্টমার বাছাই করুন।
  4. তারিখ দেখে নিন।
  5. পরিমাণ ঘরে কত টাকা পেলেন লিখুন।
  6. পেমেন্ট পদ্ধতি বাছাই করুন: নগদ, বিকাশ, Nagad, রকেট, চেক, কার্ড বা ব্যাংক। একাধিক ব্যাংক বা ওয়ালেট থাকলে কোন অ্যাকাউন্টে জমা হলো তাও বাছাই করুন।
  7. চেক নম্বর বা লেনদেনের নম্বর রাখতে আরও তথ্য চেপে রেফারেন্স নম্বর লিখুন।
  8. আদায় রেকর্ড করুন চাপুন।

আদায়টা তালিকায় ওঠে। তালিকার সারিতে চাপলে রসিদ খোলে, সেখান থেকে প্রিন্ট করে কাস্টমারকে দিন।

মনে রাখুন: বিক্রির সময়েই আগের বাকি নিতে চাইলে আলাদা আদায় লাগে না: বিলের প্রাপ্ত পরিমাণ ঘরের নিচে সব চাপুন। দেখুন বিক্রির বিল তৈরি করবেন কীভাবে।

শুরুর আগের বাকি

Satota Business চালুর আগে থেকেই যাদের কাছে টাকা পাওনা, কাস্টমার যোগ করার সময় আগের বাকি ঘরে সেই টাকা লিখুন। কাস্টমার আগে অগ্রিম দিয়ে থাকলে মাইনাস (−) দিয়ে লিখুন।

  1. কাস্টমার মেনুতে কাস্টমার তালিকা খুলুন।
  2. নতুন কাস্টমার চাপুন।
  3. নাম, ফোন আর আগের বাকি দিন।
  4. বাকির সীমা রাখতে চাইলে আরও তথ্য খুলে বাকির সীমা দিন। ০ বা খালি মানে সীমা নেই।
  5. কাস্টমার যোগ করুন চাপুন।

কার কাছে কত বাকি

  • রিপোর্ট মেনুতে কাস্টমারের বাকির তালিকা খুললে কার কাছে কত টাকা, কত দিনের পুরোনো, সব দেখায়।
  • কোনো একজন কাস্টমারের সব বিল আর আদায় দেখতে কাস্টমার তালিকা থেকে তার নামে চাপুন।

তাগাদা দিন

  1. কাস্টমার মেনুতে তাগাদা চাপুন। বাকিদার কাস্টমার সবার তালিকা আসে, কত বাকি আর কত দিনের।
  2. একজনকে মনে করাতে তার সারিতে তাগাদা দিন চাপুন। আপনার WhatsApp-এ বার্তা লেখা অবস্থায় খুলবে।
  3. অনেককে একসাথে SMS পাঠাতে কাস্টমারদের টিক দিন (বা সব বাছাই), তারপর নির্বাচিতদের SMS পাঠান চাপুন।

মনে রাখুন: SMS পাঠাতে SMS ব্যালান্স লাগে। সেটিংস থেকে SMS খুলে দেখুন। কাস্টমারের ঘরে মোবাইল নম্বর না থাকলে তাকে SMS যায় না।

বাকি ও আদায়: আরও লেখা

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

কাস্টমারের বাকি আদায় — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস