পণ্যের বারকোড লেবেল প্রিন্ট করবেন কীভাবে
পণ্য বেছে কয় কপি লেবেল লাগবে দিন, লেবেল প্রিন্টার বা A4 শিট বাছুন, লেবেলে কী থাকবে ঠিক করে প্রিন্ট করুন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
বারকোড লেবেল লাগালে দ্রুত বিলে স্ক্যান করেই পণ্য বিলে ওঠে। লেবেল ছাপা যায় লেবেল প্রিন্টারের রোলে, অথবা সাধারণ প্রিন্টারে A4 স্টিকার শিটে।
লেবেলের তালিকা বানান
- স্টক → পণ্য ও স্টক খুলুন, উপরে বারকোড চাপুন। পাতার নাম বারকোড লেবেল প্রিন্ট।
- পণ্য যোগ করুন ঘরে নাম, SKU বা বারকোড লিখে পণ্য খুঁজে চাপুন। সাইজ বা রঙ থাকলে "সব সাইজ/রঙ" লেখা থাকে; প্রতিটির আলাদা লেবেল হয়।
- তালিকায় প্রতি পণ্যে বারকোড, স্টক আর কপি দেখায়। কয়টা লেবেল লাগবে কপি ঘরে লিখুন। যত পণ্য স্টকে আছে তত লেবেল চাইলে কপি = স্টক চাপুন।
- নিচে লেখা থাকে মোট …টি লেবেল (A4 হলে কয়টি শিট)। একবারে নির্দিষ্ট সংখ্যার বেশি ছাপা যায় না; বেশি হলে লেখা আসে।
- সব মুছে আবার শুরু করতে তালিকা খালি করুন।
মনে রাখুন: যে পণ্যের বারকোড বা SKU নেই, তার লেবেলে লেখা আসে "বারকোড/SKU নেই"। আগে পণ্যের ফর্মে বারকোড দিন।
লেবেলের ডিজাইন
লেবেলের ডিজাইন অংশে:
- কাগজ: লেবেল প্রিন্টার (রোল) বা A4 শিট।
- লেবেলের মাপ (mm): আপনার স্টিকারের চওড়া আর উচ্চতা। A4-এ পাশে দেখায় এক শিটে …টি।
- লেবেলে যা থাকবে: টিক দিয়ে বাছুন: দোকানের নাম, পণ্যের নাম, সাইজ / রঙ, ক্যাটাগরি, ব্র্যান্ড, বারকোডের নম্বর, SKU, MRP (কাটা দাগে), দাম, নিজের লেখা (যেমন "বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না")।
- লেখার আকার: ছোট, মাঝারি বা বড়।
- দামের আগে: ৳, Price বা দাম।
- ডান পাশে প্রিভিউ দেখে নিন, তারপর ডিজাইন সেভ করুন। পরের বার একই ডিজাইন নিজে থেকে আসে। বদল বাতিল করতে আগেরটায় ফিরুন।
মনে রাখুন: MRP দিন পণ্যের ফর্মে। দামের চেয়ে বেশি হলে তবেই লেবেলে কাটা দাগে দেখায়।
প্রিন্ট করুন
প্রিন্ট চাপুন। ব্রাউজারের প্রিন্ট ডায়ালগে লেবেল প্রিন্টার বাছুন, কাগজের মাপ লেবেলের মাপের সাথে মিলিয়ে নিন আর মার্জিন "নেই" রাখুন।
মোবাইল/পিসি অ্যাপে: মোবাইল আর পিসি অ্যাপেও পণ্যের তালিকা থেকে বারকোড লেবেল প্রিন্ট করা যায়। দামের আগে বাছাইটি এখন শুধু ওয়েবে।
আরও: সাইজ আর রঙের পণ্য