মূল কনটেন্টে যান

সাইজ আর রঙের পণ্য যোগ করবেন কীভাবে

জুতা, জামা বা যেকোনো পণ্যের সাইজ, রঙের মতো ভেরিয়েন্ট একবার তৈরি করুন, তারপর পণ্য যোগ করার সময় প্রতিটি ভেরিয়েন্টের দাম, স্টক আর SKU দিন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

এক পণ্যের কয়েকটা সাইজ বা রঙ থাকলে প্রতিটাকে আলাদা পণ্য না বানিয়ে ভেরিয়েন্ট দিন। স্টক, দাম আর বারকোড প্রতিটি ভেরিয়েন্টে আলাদা থাকে, কিন্তু তালিকায় পণ্য একটাই।

আগে একবার: ভেরিয়েন্ট তৈরি করুন

  1. স্টক → পণ্য ও স্টক থেকে ভেরিয়েন্ট ট্যাব খুলুন।
  2. নতুন ভেরিয়েন্ট চাপুন।
  3. ভেরিয়েন্টের নাম \* দিন, যেমন "সাইজ" বা "রঙ"।
  4. মান \* লিখুন। কমা দিয়ে একসাথে লিখলেও আলাদা হয়ে যায়: ৩৮, ৪০, ৪২।
  5. সংরক্ষণ করুন চাপুন।

একটা ভেরিয়েন্ট মুছলে আগের পণ্যের ভেরিয়েন্ট যেমন আছে তেমনই থাকে।

নতুন পণ্যে ভেরিয়েন্ট দিন

  1. পণ্য ও স্টক → নতুন পণ্য চাপুন। মূল তথ্য ট্যাবে নাম, দাম ইত্যাদি দিন।
  2. ভেরিয়েন্ট ট্যাবে যান, এই পণ্যের সাইজ/রঙ বা অন্য ভেরিয়েন্ট আছে? চালু করুন।
  3. ভেরিয়েন্ট যোগ করুন চাপুন, তালিকা থেকে ভেরিয়েন্ট বাছুন (দোকানে না থাকলে + নতুন ভেরিয়েন্ট…)। কোন কোন মান লাগবে বাছুন; দরকারে মান যোগ / বদল।
  4. দুই রকম লাগলে (যেমন সাইজ আর রঙ) আরেকটা ভেরিয়েন্ট চাপুন। সব জোড়া নিজে থেকে তৈরি হয়।
  5. টেবিলে প্রতিটি ভেরিয়েন্টের দাম, স্টক আর SKU দিন। SKU খালি রাখলে অটো। যে জোড়া লাগবে না সেটা বাদ দিন; ভুলে বাদ দিলে বাদ দেওয়া …টি ফেরত আনুন।
  6. পণ্য যোগ করুন চাপুন। লেখা আসে "পণ্য ও …টি ভেরিয়েন্ট যোগ হয়েছে"।

মনে রাখুন: ভেরিয়েন্টের দাম খালি রাখলে পণ্যের দামই খাটে। ভেরিয়েন্ট থাকলে স্টক দিন প্রতিটা ভেরিয়েন্টে, পণ্যের মূল ঘরে নয়।

আগের পণ্যে ভেরিয়েন্ট যোগ বা স্টক বদল

পণ্যের পাতা খুলুন। ভেরিয়েন্টের তালিকায় প্রতিটির বৈশিষ্ট্য, স্টক, দাম (পাইকারি চালু থাকলে পাইকারি) আর সক্রিয় দেখায়। স্টক বাড়াতে-কমাতে সারির +/- ঘরে সংখ্যা লিখে প্রয়োগ চাপুন। নতুন সাইজ এলে নিচে বেছে …টি ভেরিয়েন্ট যোগ করুন।

বিক্রির সময়

দ্রুত বিলে ভেরিয়েন্টের পণ্য বাছলে কোন সাইজ বা রঙ তা বাছতে বলে। বারকোড স্ক্যান করলে সরাসরি সেই ভেরিয়েন্ট ওঠে। প্রতিটি ভেরিয়েন্টের আলাদা বারকোড লেবেল ছাপতে দেখুন বারকোড লেবেল।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

সাইজ আর রঙের পণ্য যোগ করবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস