অফার আর ছাড় দেবেন কীভাবে
কিনলে ফ্রি, শতকরা ছাড় বা টাকা ছাড়ের অফার তৈরি করুন; দ্রুত বিলে প্রযোজ্য অফার নিজে থেকে দেখায়, এক চাপে বিলে বসান।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
অফার একবার তৈরি করে রাখলে বিক্রির সময় দ্রুত বিলে প্রযোজ্য অফার পরামর্শ হিসেবে দেখায়। ক্যাশিয়ারকে মনে রাখতে হয় না কোন পণ্যে কী অফার।
অফার তৈরি করুন
- বিক্রি অংশের অফার ট্যাব খুলুন।
- অফারের নাম দিন, যেমন "১০ কিনলে ১ ফ্রি"।
- ধরন বাছুন:
- কিনলে ফ্রি: পণ্য, কয়টা কিনলে, কয়টা ফ্রি। অন্য পণ্য ফ্রি দিলে ফ্রি পণ্য (ঐচ্ছিক) বাছুন; না বাছলে একই পণ্য।
- শতকরা ছাড়: ছাড় (%)।
- টাকা ছাড়: ছাড় (টাকা)।
- ছাড়ের অফারে দরকার হলে ন্যূনতম বিল দিন, আর পণ্য (ঐচ্ছিক) থেকে একটা পণ্য বাছুন; না বাছলে পুরো বিলে খাটে।
- নির্দিষ্ট সময়ের জন্য হলে শুরু (ঐচ্ছিক) আর শেষ (ঐচ্ছিক) তারিখ দিন।
- অফার তৈরি করুন চাপুন।
নিচের তালিকায় প্রতিটি অফারের ধরন, শর্ত, ন্যূনতম বিল, মেয়াদ আর অবস্থা (সক্রিয় বা নিষ্ক্রিয়)। দরকার না থাকলে মুছুন।
বিক্রির সময় অফার বসান
- দ্রুত বিল-এ পণ্য যোগ করুন।
- অফারের শর্ত মিললে বিলের পাশে প্রযোজ্য অফার অংশ আসে।
- ফ্রির অফারে ফ্রি পণ্য চাপুন; ফ্রি পণ্য বিনা দামে বিলে ওঠে, লেখা আসে "ফ্রি যোগ হয়েছে"। পরিমাণ বদলালে ফ্রি আপডেট চাপুন।
- ছাড়ের অফারে প্রয়োগ চাপুন; টাকাটা বিলের ছাড় ঘরে যোগ হয়।
মনে রাখুন: অফার নিজে থেকে বিলে বসে না, ক্যাশিয়ার চাপলে তবেই বসে। অফার ছাড়াও যেকোনো বিলে হাতে ছাড় লেখা যায়।
পাইকারি দাম আর কার্টন স্কিম
পাইকারি বা ডিলারের ব্যবসায় কাস্টমারভিত্তিক দাম দরকার হলে বিক্রি → দাম ও স্কিম দেখুন:
- দামের তালিকা: নতুন দামের তালিকা চেপে নাম দিন (যেমন "ডিলার দাম"), পণ্য যোগ করে প্রতি কার্টন বা প্রতি পিস দাম আর ন্যূনতম পরিমাণ দিন। যে কাস্টমারের কোনো তালিকা নেই তাঁদের জন্য একটা তালিকাকে ডিফল্ট করা যায়।
- কার্টন স্কিম: কোন পণ্য কিনলে, কত কিনলে কত ফ্রি (কার্টনে বা পিসে), ফ্রির সর্বোচ্চ সীমা, আর কোন এলাকায় খাটবে (কিছু না বাছলে সব এলাকায়)। স্কিম যোগ করুন চাপুন।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের বিক্রির পাতাতেও বিলে ছাড় দেওয়া যায়; দাম ও স্কিম অর্ডার নেওয়ার সময় SR-এর ফোনে আনুমানিক দেখায়।