স্টক গুনে মিলিয়ে নিন
তাকে যা আছে আর খাতায় যা আছে না মিললে স্টক সমন্বয় করুন, কারণসহ।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
মাসে একবার, বা সন্দেহ হলে যেকোনো দিন, পণ্য গুনে খাতার সাথে মিলিয়ে নিন। না মিললে স্টক সমন্বয় করুন। সমন্বয়ে কারণ লেখা থাকে, তাই পরে বোঝা যায় স্টক কেন কমল বা বাড়ল।
এখন কোন পণ্য কতটা আছে
স্টক মেনুতে স্টক লেভেল খুললে প্রতিটা পণ্যের এখনকার স্টক দেখায়। একটা পণ্যের স্টক কবে কেন বদলাল দেখতে স্টকের আসা-যাওয়া খুলুন।
সমন্বয়ের ধাপ
- স্টক মেনুতে স্টক সমন্বয় চাপুন।
- নতুন সমন্বয় চাপুন।
- তারিখ দেখে নিন। একাধিক গুদাম থাকলে গুদাম বাছাই করুন।
- কারণ বাছাই করুন: গণনা সংশোধন, ক্ষতিগ্রস্ত, হারানো, চুরি, মেয়াদ শেষ বা অন্যান্য।
- পণ্য যোগ করুন চেপে যে পণ্য গুনেছেন তা যোগ করুন।
- প্রতিটা পণ্যের পাশে সিস্টেম স্টক দেখায়। আপনি গুনে যা পেলেন তা গণনাকৃত ঘরে লিখুন। পার্থক্য নিজে থেকে হিসাব হয়।
- মোট মূল্য পরিবর্তন দেখে নিন, দরকার হলে নোট লিখুন।
- সমন্বয় সংরক্ষণ করুন চাপুন।
মনে রাখুন: কম পাওয়া পণ্যের দাম লোকসান হিসেবে হিসাবে ওঠে। ড্যামেজ স্টোর চালু থাকলে কারণ ক্ষতিগ্রস্ত দিলে ড্যামেজ স্টোরে নিন লিংক আসে: নষ্ট পণ্য কোম্পানিতে ক্লেইম করার কথা থাকলে সেটা ব্যবহার করুন, তাতে সাথে সাথে লোকসান লেখা হয় না।
স্টক কেন মেলে না
সাধারণত এই কারণগুলো:
- ক্রয় লেখা হয়নি, অথবা ভুল পরিমাণে লেখা হয়েছে। দেখুন ক্রয় লিখবেন কীভাবে।
- পণ্য ফেরত এসেছে কিন্তু বিক্রি ফেরত নেওয়া হয়নি।
- একই পণ্য দুই নামে যোগ করা আছে।