মূল কনটেন্টে যান

প্রথম দিন: Satota Business চালু করবেন যেভাবে

অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম বিল পর্যন্ত, শুরুর দিনের কাজগুলো এক জায়গায়।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

প্রথম দিনে পাঁচটা কাজ করলেই রোজকার হিসাব শুরু করা যায়। প্রতিটা কাজের বিস্তারিত লেখা নিচে লিংকে আছে।

অ্যাকাউন্ট খুলুন

  1. satotatech.com-এ ৭ দিন ফ্রি শুরু করুন চাপুন।
  2. আপনার নাম, দোকান বা ব্যবসার নাম আর মোবাইল নম্বর দিন।
  3. মোবাইলে আসা ৬ সংখ্যার কোড দিয়ে যাচাই করুন।
  4. পাসওয়ার্ড দিন। কমপক্ষে ৮ অক্ষর, অক্ষর আর সংখ্যা মিলিয়ে।

মনে রাখুন: কোড না এলে দেখুন নম্বরটা আগে থেকেই কোনো অ্যাকাউন্টে আছে কিনা। থাকলে নতুন অ্যাকাউন্ট না খুলে লগইন করুন।

ব্যবসার ধরন বাছাই করুন

প্রথমবার ঢুকলে আপনার ব্যবসার ধরন বেছে নিন পাতা আসে।

  1. আপনার ব্যবসার সাথে মেলে এমন ধরন বাছাই করুন, যেমন খুচরা দোকান, পাইকারি, ফার্মেসি।
  2. দোকানের তথ্য ধাপে নাম ঠিক আছে কিনা দেখে নিন।
  3. শুরু করুন চাপুন।

ধরন অনুযায়ী মেনু, হোম পাতা আর শব্দগুলো সাজানো হয়। পরে বদলাতে চাইলে সেটিংস থেকে ব্যবসার প্রোফাইল খুলে ব্যবসার ধরন বদলান। আপনার পণ্য আর হিসাব যেমন আছে তেমনই থাকে।

তারপর এই ক্রমে কাজ করুন

  1. ব্যবসার তথ্য দিন: ঠিকানা, ফোন, লোগো। দেখুন ব্যবসার তথ্য আর বিলের ডিজাইন।
  2. পণ্য যোগ করুন: দাম আর শুরুর স্টকসহ। দেখুন নতুন পণ্য যোগ করবেন কীভাবে।
  3. কাস্টমার যোগ করুন: যাদের কাছে আগের বাকি আছে, তাদের আগের বাকি ঘরে সেই টাকা লিখুন। দেখুন কাস্টমারের বাকি আদায়।
  4. প্রথম বিল করুন: দেখুন বিক্রির বিল তৈরি করবেন কীভাবে।
  5. কর্মীদের লগইন দিন (দরকার হলে): দেখুন কর্মীকে লগইন দিন।

ড্যাশবোর্ডে কী দেখবেন

বাম পাশের মেনুর প্রথমেই ড্যাশবোর্ড। এখানে আজকের আর এই মাসের বিক্রি, হাতে কত টাকা, কাস্টমারের কাছে কত বাকি আর কোন পণ্যের স্টক কম, এক নজরে দেখা যায়।

মনে রাখুন: যেকোনো পাতার উপরে ডান দিকের ? বোতাম চাপলে সেই পাতার সাহায্য খোলে।

ফোন আর কম্পিউটারেও চালান

একই অ্যাকাউন্টে মোবাইল অ্যাপ আর পিসি অ্যাপে লগইন করা যায়, হিসাব সবখানে এক থাকে। দেখুন মোবাইল ও পিসি অ্যাপ ইনস্টল করুন।

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

প্রথম দিন: Satota Business চালু করবেন যেভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস