মূল কনটেন্টে যান

কালেক্টরের টাকা বুঝে নেবেন আর স্টেটমেন্ট দেখবেন কীভাবে

কোন কালেক্টরের হাতে কত টাকা দেখুন, দিনশেষে টাকা বুঝে নিন, রোড খরচের ভাউচার অনুমোদন দিন, আর তারিখ ধরে কালেক্টর স্টেটমেন্ট প্রিন্ট করুন।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

কালেক্টর মাঠে কাস্টমারের কাছ থেকে নগদ নিলে টাকাটা তাঁর হাতে টাকা হিসেবে থাকে। বিকাশ, Nagad, রকেট বা ব্যাংকের টাকা সরাসরি দোকানের হিসাবে যায়, কালেক্টরের হাতে ধরা হয় না। দিনশেষে অফিস নগদটা বুঝে নেয়।

কালেক্টর যোগ করুন আর কাস্টমার দিন

কালেক্টর একজন কর্মী, যাঁর ভূমিকা কালেক্টর। কর্মী যোগ করার লিংক থাকে কর্মী ও বেতন → কর্মী পাতায়। তারপর ইন্টারনেট → সংযোগ তালিকায় সংযোগে টিক দিয়ে কালেক্টর দিন চাপুন।

কার হাতে কত

ইন্টারনেট → কালেক্টর খুলুন। উপরে হাতে মোট, আজকের আদায় আর ঘাটতি পাওনা। প্রত্যেক কালেক্টরের সারিতে সংযোগ, বাকি আছে (কতজনের), মোট বাকি, আজকের আদায়, হাতে টাকা আর ঘাটতি পাওনা।

কালেক্টর নিজে এই পাতা খুললে লেখা থাকে "শুধু আপনার হিসাব দেখানো হচ্ছে"।

দিনশেষে টাকা বুঝে নিন

  1. কালেক্টরের সারিতে টাকা বুঝে নিন চাপুন (ফোনে টাকার অঙ্কটাই বাটন)। অথবা টাকা জমা → কালেক্টর জমা খুলে কে টাকা নিয়ে এসেছেন? থেকে কালেক্টর বাছুন।
  2. উপরে হাতে আছে দেখায়; অনুমোদিত ভাউচার থাকলে তা বাদ দিয়ে।
  3. কত টাকা দিলেন? ঘরে কালেক্টর যত টাকা দিলেন তা লিখুন। চাইলে নোট গুনে লিখুন।
  4. পথে খরচ হয়ে থাকলে + ভাউচার (রোড খরচ) চেপে খাত আর টাকা দিন।
  5. কম দিলে লেখা আসে "৳… কম। এটা কালেক্টরের ঘাটতি হিসেবে থাকবে।" বেশি দিলে জিজ্ঞেস করে বাড়তি টাকা কোন কাস্টমারদের; নিচে কাস্টমারের টাকা অংশে লিখুন।
  6. কালেক্টরের হাতে কাগজের তালিকা থাকলে কাগজের হিসাবও আছে? চেপে কাস্টমার ধরে টাকা লিখুন; মিললে মিলেছে দেখায়।
  7. নিচের নিশ্চিত বাটন চাপুন। লেখা থাকে কতজনের রসিদ, নগদ, ভাউচার আর ঘাটতি কত।

মনে রাখুন: দিনে একবারই টাকা বুঝে নেওয়া হয়; তার পরের আদায় পরদিন। ভুল হলে কালেক্টরের সারিতে আজকের জমা বাতিল করুন।

রোড খরচের ভাউচার

কালেক্টর আদায়ের টাকা থেকে খরচ করলে কালেক্টর → ভাউচার পাতায় ভাউচার দিন দিয়ে লেখেন: কালেক্টর, খরচের খাত, টাকা, কীসের খরচ। অফিস অনুমোদন দিলে টাকাটা হাতে আছে থেকে বাদ যায়। নিজের ভাউচার নিজে অনুমোদন করা যায় না; মালিক বা অন্য কেউ করবেন।

কালেক্টর স্টেটমেন্ট

  1. কালেক্টরের সারিতে স্টেটমেন্ট চাপুন।
  2. আজ, এই মাস, গত মাস বা নিজের তারিখ বাছুন।
  3. টেবিলে দিনভিত্তিক রসিদ, আদায়, ভাউচার, জমা দিল, ঘাটতি, হাতে রইল; শুরুতে আগের জের। নিচে জমার তালিকা।
  4. প্রিন্ট চাপুন। কাগজে কালেক্টরের স্বাক্ষর আর কর্তৃপক্ষের স্বাক্ষর-এর জায়গা থাকে।

মোবাইল/পিসি অ্যাপে: কালেক্টর অ্যাপের হোমে নিজের আজকের হিসাব দেখেন (আজ আমি তুলেছি, হাতে আছে)। ভাউচার দেওয়া আর অনুমোদন এখন ওয়েবে হয় (ফোনের ব্রাউজারেও খোলে)। টাকা বুঝে নেওয়া অফিসের কাজ।

আরও: টাকা জমা · ইন্টারনেট রিপোর্ট

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

কালেক্টরের টাকা বুঝে নেবেন আর স্টেটমেন্ট দেখবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস