মূল কনটেন্টে যান

ইন্টারনেট রিপোর্ট দেখবেন কীভাবে

তারিখ ধরে আদায়ের হিসাব নিন, এলাকা, কালেক্টর, প্যাকেজ বা পদ্ধতিতে ভাগ করে দেখুন; মাসে কত নতুন সংযোগ, কত বন্ধ; আর অগ্রিম, ফ্রি, বাকির তালিকা।

হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

ইন্টারনেট → ইন্টারনেট রিপোর্ট পাতায় চারটি ট্যাব: আদায়, সংযোগ, অভিযোগ আর কাস্টমার তালিকা। প্রতিটি ট্যাবের সময় আলাদা; একটায় তারিখ বদলালে অন্যটা বদলায় না।

আদায়

  1. আদায় ট্যাবে এই মাস, গত মাস বা নিজের তারিখ (থেকে … পর্যন্ত) বাছুন।
  2. দরকারে ছাঁকুন: সব কালেক্টর থেকে একজন কালেক্টর, সব এলাকা থেকে একটা এলাকা (বা এলাকা নেই), আর রিসেলার থাকলে নিজের কাস্টমার বা রিসেলারের কাস্টমার। সব তুলে দিতে ফিল্টার সরান।
  3. ভাগ করুন: দিন, এলাকা, কালেক্টর, প্যাকেজ বা পদ্ধতি (নগদ, বিকাশ…)।
  4. টেবিলে প্রতিটি ভাগে রসিদ আর আদায়, নিচে মোট আদায়। কালেক্টর বা এলাকায় ভাগ করলে সারিতে চেপে তারিখ অনুযায়ী দেখা যায়।
  5. পাশে এই আদায় কোথায় বসেছে: মোট আদায়ের কত চলতি বিলে, কত পুরোনো বাকিতে, কত অগ্রিমে।
  6. নিচে রসিদের তালিকা: তারিখ, রসিদ, কাস্টমার, এলাকা, কালেক্টর, পদ্ধতি আর অ্যাকাউন্ট (টাকা কোন হিসাবে গেল)। প্রিন্ট চাপলে আদায় রিপোর্ট প্রিন্ট হয়; ফাইল হিসেবেও নামানো যায়।

মনে রাখুন: মাসের বিল পাতার "এই বিলে জমা" শুধু সেই মাসের বিলে বসা টাকা। এখানকার মোট আদায় ওই সময়ের সব রসিদ, তাই দুটো সংখ্যা আলাদা হতে পারে। ডিভাইসের জামানত ফেরতযোগ্য, তাই আদায়ে ধরা হয় না; আলাদা লেখা থাকে।

মনে রাখুন: রিসেলার নিজে যা নিয়েছেন তা আপনার আয় নয়; তাই কার কাস্টমারের আদায় অংশে নিজের আর রিসেলারের কাস্টমারের আদায় আলাদা দেখায়।

সংযোগ

মাসে সংযোগের হিসাব: নতুন সংযোগ, ইমপোর্ট থাকলে ইমপোর্ট থেকে, ইন-একটিভ হয়েছে, আবার একটিভ আর সংযোগ বাতিল।

অভিযোগ

অভিযোগ সমাধানে কত সময় লাগছে তা দেখায়।

কাস্টমার তালিকা

পাঁচটি তালিকা: অগ্রিম জমা, ফ্রি লাইন, বন্ধ ও স্থগিত, এলাকাভিত্তিক বাকি আর ডিভাইসের জামানত। বন্ধ ও স্থগিত-এ অবস্থা আর কবে থেকে বন্ধ তা বেছে নিতে পারেন। প্রতিটি তালিকা প্রিন্ট করা যায়, আর অফিস CSV বা Excel ফাইলে নামাতে পারে।

আরও: কালেক্টর স্টেটমেন্ট · রিসেলার

এই লেখায় উত্তর পাননি? আমাদের জানান।

ইন্টারনেট রিপোর্ট দেখবেন কীভাবে — Satota Business সাহায্য | সততা টেকনোলজিস