ইন্টারনেটের মাসের বিল দেখবেন আর ঠিক করবেন কীভাবে
বিল প্রতি রাতে নিজে থেকে হয়; বিলের নিয়ম, এখনই বিল তৈরি, বিলের SMS আর ভুল বিল বাতিল করে আবার বিল করার নিয়ম।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
ইন্টারনেট → মাসের বিল পাতায় এক মাসের সব বিল। উপরে মাস বদলানো যায়। চারটি ঘরে বিলের সংখ্যা, মোট বিল, এই বিলে জমা আর বাকি। নিচে প্রত্যেকের বিল: কাস্টমার, এলাকা, প্যাকেজ, বিল নম্বর, বিল, এই বিলে জমা আর অবস্থা। শুধু বাকি চাপলে শুধু বাকিদের দেখায়।
মনে রাখুন: জমা টাকা আগে সবচেয়ে পুরোনো বাকি বিলে বসে। তাই কেউ এই মাসে টাকা দিলেও "এই বিলে জমা" কম দেখাতে পারে।
বিল নিজে থেকে হয়
- প্রতিদিন রাতে যাঁদের বিলের দিন এসেছে, তাঁদের সেই মাসের বিল হয়।
- বিল হয় শুধু একটিভ সংযোগে; ইন-একটিভ সংযোগেও বিল নিয়ম চালু থাকলে ইন-একটিভেও। ফ্রি সংযোগে কখনো না।
- দাম ধরা হয় প্যাকেজের দাম থেকে মাসিক ছাড় বাদ দিয়ে।
- একই মাসের বিল কারো দুবার হয় না।
- কাস্টমারের অগ্রিম টাকা থাকলে নতুন বিল হলেই তাতে বসে যায়।
বিলের নিয়ম
একই পাতার নিচে বিলের নিয়ম:
| নিয়ম | কী করে |
|---|---|
| বিলের দিন | নতুন সংযোগে মাসের এই তারিখে বিল হবে, ১ থেকে ২৮ |
| পরিশোধের সময় দিন | বিল তৈরির কত দিন পর মেয়াদ পার হবে |
| বাড়তি সময় দিন | মেয়াদ পার হওয়ার কত দিন পর লাইন বন্ধের তালিকায় আসবে |
| নিজে থেকে বিল তৈরি | প্রতিদিন রাতে যাঁদের বিলের দিন এসেছে, তাঁদের বিল তৈরি হবে |
| ইন-একটিভ সংযোগেও বিল | ইন-একটিভ সংযোগেও মাসের বিল হবে |
| অভিযোগের SMS | অভিযোগ নেওয়া হলে আর সমাধান হলে কাস্টমারকে SMS যাবে |
আগে টাকা, পরে ইন্টারনেট চাইলে প্রিপেইড ধাঁচ-এ এভাবে সাজান চাপুন: প্রতিটা সংযোগের নিজের তারিখে বিল, ওই দিনই পরিশোধের শেষ, বাড়তি সময় নেই। বদলের পর সংরক্ষণ করুন।
এখনই বিল তৈরি করুন
রাত পর্যন্ত অপেক্ষা না করতে চাইলে, অথবা নিজে থেকে বিল তৈরি বন্ধ থাকলে:
- এখনই বিল তৈরি করুন চাপুন।
- ডায়ালগে বিল তৈরি করুন চাপুন।
- শেষে দেখায় কয়টি বিল তৈরি, কয়টি বাদ গেছে (আগেই বিল হয়েছে, বা ছাড়ের পর দাম ৳০) আর কয়টি ব্যর্থ।
বিলের SMS পাঠান
- মাস বেছে বিলের SMS পাঠান চাপুন।
- শুধু বাকিদের পাঠাতে শুধু যাঁদের এই বিল বাকি আছে টিক রাখুন।
- SMS পাঠান চাপুন। খরচ আপনার SMS ব্যালান্স থেকে কাটে।
SMS সেটআপ না থাকলে লেখা আসে "SMS এখনো সেটআপ করা হয়নি", পাশে SMS সেটআপ করুন লিংক। বাদ গেছে মানে মোবাইল নম্বর নেই, বিল পরিশোধিত, অথবা কিছুক্ষণ আগেই SMS গেছে।
ভুল বিল ঠিক করুন
- আগে ভুলের কারণ ঠিক করুন (যেমন সংযোগের প্যাকেজ বা মাসিক ছাড়)।
- বিল নম্বরে চেপে বিলটি খুলুন, বাতিল করুন।
- মাসের বিল পাতায় ওই কাস্টমারের সারিতে আবার বিল করুন চাপুন, ডায়ালগে আবার আবার বিল করুন।
- "মাসটি আবার খোলা হয়েছে" দেখালে এখনই বিল তৈরি করুন চাপুন; না চাপলে রাতে নিজে থেকেই নতুন বিল হয়।
মনে রাখুন: যে বিলে টাকা জমা হয়ে গেছে (অগ্রিম থেকে হলেও), সেটা বাতিল করা যায় না।
বাকির জন্য লাইন বন্ধ-চালু
মেয়াদ আর বাড়তি সময় পার হলে লাইন বন্ধ ও চালুর তালিকা-য় আসে। রাউটার যোগ করা থাকলে রাউটারে পাঠান; হাতে করলে রাউটারে বন্ধ বা চালু করে করা হয়েছে চাপুন। কে শিগগির বন্ধ হবে দেখতে সামনে কার বন্ধ হবে খুলুন।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের ইন্টারনেট অংশেও মাসের বিল, বিলের নিয়ম আর বন্ধ ও চালুর তালিকা আছে; নিয়ম একই, যেকোনো জায়গা থেকে বদলালে সবখানে খাটে।
আরও: টাকা জমা · নতুন সংযোগ