নতুন ইন্টারনেট সংযোগ দেবেন কীভাবে
কাস্টমার, প্যাকেজ, বিলের দিন, কালেক্টর আর PPPoE দিয়ে নতুন লাইন যোগ করুন; চাইলে প্রথম মাসের টাকাও সাথে সাথে নিন।
হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
প্রতিটি লাইন একটা সংযোগ। একজন কাস্টমারের একাধিক সংযোগ থাকতে পারে। সংযোগ দেওয়ার আগে অন্তত একটা প্যাকেজ লাগে; না থাকলে ফর্মেই লেখা আসে "আগে একটি প্যাকেজ যোগ করুন, তারপর সংযোগ দিন"।
সংযোগ যোগ করুন
- ইন্টারনেট → সংযোগ খুলুন (পাতার নাম কাস্টমার ও সংযোগ)। নতুন সংযোগ চাপুন।
- কাস্টমার নতুন হলে নতুন কাস্টমার। আগে থেকে খাতায় থাকলে আগের কাস্টমার চেপে নাম বা মোবাইল দিয়ে খুঁজুন।
- কাস্টমার আইডি (আপনার নিজের নম্বর), নাম \, ঠিকানা, মোবাইল \ লিখুন। মোবাইল ১১ সংখ্যার হতে হবে (01XXXXXXXXX)। চাইলে NID নম্বর দিন।
- থাকলে IP ঠিকানা। তারপর প্যাকেজ \* বাছুন।
- বিলের দিন (১ থেকে ২৮) দিন। খালি রাখলে বিলের নিয়মের দিন বসে।
- রিসেলার থাকলে কার কাস্টমার থেকে ISP-র নিজের বা রিসেলার বাছুন।
- কালেক্টর বাছুন। কালেক্টর না দিলে এই লাইনের বিল মাঠে কেউ তুলবে না, অফিসে জমা নিতে হবে।
- PPPoE ইউজার লিখুন। রাউটার যোগ করা থাকলে রাউটার আর PPPoE পাসওয়ার্ড দিন; সংরক্ষণ করলে এই PPPoE ইউজার রাউটারেও যোগ হয়।
- বিল না নিলে ফ্রি কাস্টমার চালু করুন। ছাড় দিলে মাসিক ছাড় টাকায় লিখুন।
- সংযোগের তারিখ আর প্রথম বিল-এর মাস দেখে নিন।
- লাইন: আজই চালু হলে একটিভ, পরে লাগাবেন হলে লাগানো বাকি।
- ফর্মের নিচে মাসিক বিল দেখে সংযোগ যোগ করুন চাপুন।
মনে রাখুন: একটিভ লাইনের তারিখ আজকের পরে দেওয়া যায় না। একই IP, একই কাস্টমার আইডি বা একই PPPoE ইউজার দুই সংযোগে দেওয়া যায় না; ঘরের নিচে লাল লেখা আসে। মোবাইল আর টাকার ঘরে বাংলা সংখ্যাও চলে।
প্রথম মাসের টাকা এখনই, এক রসিদে
লাইন লাগানোর দিনই প্রথম মাসের টাকা আর ইনস্টলেশনের টাকা একসাথে নেওয়া সবচেয়ে সহজ।
- লাইন একটিভ রেখে প্রথম মাসের টাকা এখনই নিন টিক দিন। নিচে লেখা ওঠে, যেমন "নভেম্বর ২০২৬ মাসের বিল ৳১,০০০ এখনই হবে, রাতে এই মাসের বিল আর হবে না।"
- টাকা নেবেন: থেকে ইনস্টলেশন বিলের সাথে, এক রসিদে বা এখনই, আলাদা রসিদে বাছুন। আলাদা রসিদে নিলে কত টাকা নিলেন আর কীভাবে দিলেন লিখুন।
- সংযোগ যোগ করুন চাপুন। সংযোগের পাতা খোলে আর ইনস্টলেশন বিলের কথা জিজ্ঞেস করে।
টিক তুলে দিলে প্রথম মাসের বিল যথারীতি রাতে, বিলের দিনে হয়।
অনেক সংযোগের কালেক্টর একসাথে
সংযোগের তালিকায় সংযোগে টিক দিয়ে কালেক্টর দিন চাপুন। কালেক্টর নেই এমন চালু লাইন খুঁজতে কালেক্টর নেই চিপ চাপুন।
তালিকায় খোঁজা
উপরের ঘরে আইডি, নাম, মোবাইল, PPPoE বা IP লিখুন। অবস্থার চিপ (সব, একটিভ, লাগানো বাকি, ইন-একটিভ…), বাকি আছে, অনলাইন/অফলাইন আর ফিল্টার থেকে এলাকা, কালেক্টর, প্যাকেজ দিয়ে ছাঁকুন।
মোবাইল/পিসি অ্যাপে: অ্যাপের ইন্টারনেট অংশেও একই ঘর দিয়ে নতুন সংযোগ দেওয়া যায়।
আরও: মাসের বিল · টাকা জমা · পুরনো PDF নির্দেশিকা (অক্টোবর ২০২৬, কিছু ধাপ বদলে গেছে): ISP_User_Guide_BN.pdf